26.4 C
Kolkata
Thursday, November 5, 2026
spot_img

মদ খেয়ে ধাক্কা, বাধা দিতেই হেলমেট দিয়ে পুলিশকে মারধর! নিউটাউনে ধৃত তিন শিক্ষক!

Aaj India Desk, কলকাতা: মদ্যপ অবস্থায় বেপরোয়া বাইক (New Town Crime) চালানোর অভিযোগ। উল্টো দিক দিয়ে যাওয়ার সময় একটি অ্যাপ ক্যাবে ধাক্কা মারেন তিন যুবক। সেই ঘটনার তদন্ত করতে গিয়ে আক্রান্ত হতে হল কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টকে। অভিযোগ, বচসার মধ্যে ওই পুলিশকর্মীকে রাস্তায় ফেলে মারধর করা হয়। এমনকী হেলমেট দিয়ে তাঁর মাথায় আঘাতও করা হয়। এই ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ইকো পার্ক থানার পুলিশ। ধৃত তিনজনই পেশায় শিক্ষক।

উল্টো পথে বাইক, ধাক্কা অ্যাপ ক্যাবে

পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে নিউ টাউনের নপাড়া এলাকায় একটি বাইকে করে যাচ্ছিলেন তিন যুবক। অভিযোগ, তিনজনই মদ্যপ অবস্থায় ছিলেন। বাইকটি রাস্তার উল্টো দিক দিয়ে যাওয়ার সময় একটি অ্যাপ ক্যাবে ধাক্কা মারে। এরপরই ক্যাবচালকের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়। (New Town Crime)

সার্জেন্টকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট। কিন্তু অভিযোগ, তাঁর সঙ্গেও তর্কে জড়িয়ে পড়েন ওই তিন যুবক। বচসা ক্রমশ বাড়তে থাকে। একপর্যায়ে ট্রাফিক সার্জেন্টকে রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। এমনকী হেলমেট দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয় বলেও অভিযোগ উঠেছে।(New Town Crime)

ধৃত তিনজনই বেসরকারি স্কুলের শিক্ষক

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ইকো পার্ক থানার পুলিশ। সেখান থেকেই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম মনমোহন বেহেরা, নীতীশকুমার সাউ এবং শুভজিৎ চক্রবর্তী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মনমোহন বেহেরা ও নীতীশকুমার সাউ ওডিশার বাসিন্দা। অন্যদিকে, শুভজিৎ চক্রবর্তীর বাড়ি উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। কর্মসূত্রে তিনজনই নিউ টাউন এলাকায় থাকতেন। তাঁরা একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন।

গ্রেপ্তারের পর তিন অভিযুক্তের শারীরিক পরীক্ষাও করানো হয়েছে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টকে মারধরের অভিযোগ ঘিরে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন