32 C
Kolkata
Friday, September 18, 2026
spot_img

UPI-র অতিরিক্ত চার্জ গ্রাহকের ওপর নয়! তাহলে কতটা চাপ পড়বে ব্যবসায়ীদের উপর?

Aaj India Desk, নয়াদিল্লি: ইউপিআই (UPI)-তে টাকা দেওয়া এখন মানুষের দৈনন্দিন জীবনেরই অংশ। দোকানের QR কোড স্ক্যান করে টাকার অঙ্ক লিখে দিলেই কয়েক সেকেন্ডে পেমেন্ট (Payment) হয়ে যায়। তবে আগামী ১৫ অক্টোবর থেকে নির্দিষ্ট কিছু বড় অঙ্কের UPI লেনদেনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু হতে চলেছে। যদিও এই খরচ সরাসরি গ্রাহকের কাছ থেকে নেওয়া যাবে না।

নতুন নিয়ম অনুযায়ী, ২ হাজার টাকার বেশি নির্দিষ্ট Person-to-Merchant (P2M UPI) লেনদেনে ০.৪ শতাংশ হারে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) নেওয়া হবে। এই চার্জের দায়িত্ব থাকবে ব্যবসায়ীর উপর। কোনও লেনদেনের পরিমাণ ৭৫ হাজার টাকা বা তার বেশি হলে MDR-এর সর্বোচ্চ সীমা হবে ৩০০ টাকা। তবে Person-to-Persson লেনদেনে কোনও পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ একজন ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তিকে টাকা পাঠানো আগের মতোই বিনামূল্যে থাকবে।

ছোটখাটো UPI পেমেন্টে কি চার্জ পড়বে?

সাধারণ মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ২ হাজার টাকা পর্যন্ত P2M লেনদেনে কোনও MDR থাকবে না। ফলে বাজার করা, খাবার কেনা বা দৈনন্দিন ছোটখাটো পেমেন্টে নতুন করে কোনও চার্জ দেওয়ার কথা নয়।

NPCI-এর অগস্টের পরিসংখ্যান অনুযায়ী, P2M UPI লেনদেনের প্রায় ৮৬ শতাংশই ৫০০ টাকার নিচে। আরও প্রায় ১০ শতাংশ লেনদেনের অঙ্ক ৫০১ থেকে ২ হাজার টাকার মধ্যে। অর্থাৎ মোট UPI লেনদেনের খুব ছোট একটি অংশই নতুন নিয়মের আওতায় আসবে। উদাহরণ হিসেবে, ১৫০০ টাকার কোনও পণ্য কিনে UPI-তে পেমেন্ট করলে আলাদা করে MDR দিতে হবে না। মূল পরিবর্তন দেখা যাবে তুলনামূলকভাবে বড় অঙ্কের ব্যবসায়িক লেনদেনে।

ব্যবসায়ীদের কত টাকা দিতে হতে পারে?

ধরা যাক, কোনও দোকানে ১০ হাজার টাকার একটি যোগ্য P2M UPI লেনদেন হল। ০.৪ শতাংশ MDR হিসেবে ওই লেনদেনে ৪০ টাকা চার্জ হবে।

ছোট লাভের ব্যবসার ক্ষেত্রে নিয়মিত এই ধরনের চার্জ জমতে থাকলে সেটি ব্যবসায়ীদের জন্য উল্লেখযোগ্য খরচ হয়ে উঠতে পারে। সিঙ্গাপুরের GFF AI PTE. LTD.-এর প্রতিষ্ঠাতা ও CEO আশিস চন্দ্র জানিয়েছেন, এই খরচের বিনিময়ে ব্যবসায়ীরা কী সুবিধা পাচ্ছেন, সেটিই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে।

তাঁর হিসাব অনুযায়ী, ১০ হাজার টাকার লেনদেনে ৪০ টাকা MDR হলে ২ শতাংশ নিট লাভের ব্যবসায় সেই চার্জ লাভের একটি বড় অংশ নিয়ে নিতে পারে। তাই চার্জ, ছাড় এবং টাকা সেটেলমেন্টের বিষয়গুলি ব্যবসায়ীদের কাছে পরিষ্কার থাকা জরুরি। অন্যদিকে, RuPay ডেবিট কার্ডে লেনদেনের ক্ষেত্রে কোনও অঙ্কের সীমা ছাড়াই MDR থাকবে না।

MDR-এর সঙ্গে GST-ও দিতে হবে?

MDR চালুর ঘোষণার পর ব্যবসায়ীদের মধ্যে GST নিয়েও প্রশ্ন উঠেছিল। সরকারি সূত্র জানিয়েছে, UPI-তে যে মূল টাকা লেনদেন হবে, তার উপর আলাদা করে GST বসবে না। তবে MDR-এর পরিমাণের উপর ১৮ শতাংশ GST প্রযোজ্য হবে।

যেমন, ১০ হাজার টাকার লেনদেনে MDR যদি ৪০ টাকা হয়, তাহলে ওই ৪০ টাকার উপর ১৮ শতাংশ হিসাবে GST হবে ৭.২০ টাকা। GST-র আওতায় থাকা যোগ্য ব্যবসায়ীরা নির্দিষ্ট নিয়ম মেনে এই করের Input Tax Credit নিতে পারবেন।

গ্রাহকের কাছ থেকে ‘UPI চার্জ’ নেওয়া যাবে?

এখানেই রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। নতুন MDR-এর টাকা গ্রাহকের কাছ থেকে আলাদা করে নেওয়া যাবে না। অর্থাৎ কোনও দোকানদার পণ্যের দাম বা বিলের সঙ্গে আলাদা করে ‘UPI Charge’ যোগ করতে পারবেন না। কেন্দ্রের বক্তব্য, গ্রাহকের উপর এই অতিরিক্ত খরচ চাপানো হলে তা নিয়মবিরুদ্ধ হতে পারে। কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও বিষয়টি স্পষ্ট করেছেন।

কেন্দ্রের যুক্তি, UPI ব্যবস্থাকে দীর্ঘমেয়াদে চালু রাখতে একটি স্থায়ী রাজস্ব কাঠামো প্রয়োজন। এতদিন UPI পরিষেবা কার্যত বিনামূল্যে থাকলেও এর পরিকাঠামো, প্রযুক্তিগত উন্নয়ন এবং বাজারে প্রতিযোগিতা বজায় রাখতে নতুন ব্যবস্থা আনা হচ্ছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে, নতুন MDR চালুর পিছনে আমেরিকার চাপ রয়েছে—এমন অভিযোগও অর্থমন্ত্রকের পক্ষ থেকে খারিজ করা হয়েছে। অর্থাৎ, ছোট অঙ্কের UPI পেমেন্টে সাধারণ গ্রাহকের জন্য আপাতত কোনও পরিবর্তন নেই। নতুন নিয়মের মূল প্রভাব পড়বে নির্দিষ্ট বড় অঙ্কের ব্যবসায়িক লেনদেনে এবং সেই খরচ বহন করবেন ব্যবসায়ীরাই।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন