32 C
Kolkata
Friday, September 18, 2026
spot_img

খাবারের গুদাম আর টয়লেট একসঙ্গে! ফ্রিজে আরশোলা, মাছি আর রক্ত! প্রসিদ্ধ রেস্তোরাঁর নোংরা সাম্রাজ্য!

মুম্বই: একের পর এক হোটেল, রেস্তোরাঁ ও খাবারের দোকানে প্রশাসনের স্বাস্থ্যবিধি (Food Safety) অভিযানে তোলপাড় পশ্চিমবঙ্গ। এবার মুম্বই থেকেও সামনে এল আরও এক চাঞ্চল্যকর ছবি। কোলাবার বহু বছরের জনপ্রিয় অলিম্পিয়া কফি হাউস-এর বিরুদ্ধে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযানের পর রেস্তরাঁর লাইসেন্স অবিলম্বে স্থগিত করেছে মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)।

সম্প্রতি পশ্চিমবঙ্গে বিভিন্ন খাবারের দোকানে বাসি খাবার, পচা উপকরণ ও অস্বাস্থ্যকর রান্নাঘরের অভিযোগে কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন (Food Safety)। সেই আবহেই মুম্বইয়ের এই অভিযান যেন ফের প্রশ্ন তুলল, ঝকঝকে ডাইনিং হলের আড়ালে আসলে কতটা নিরাপদ আমাদের পাতে ওঠা খাবার?

এফডিএ সূত্রে জানা গিয়েছে, এক ভোক্তার অভিযোগের ভিত্তিতে বুধবার কোলাবার ওই রেস্তরাঁয় হানা দেন আধিকারিকরা। পরিদর্শনে খাদ্য সংরক্ষণ, রান্না, পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা সংক্রান্ত একাধিক গুরুতর অনিয়ম (Food Safety) ধরা পড়ে বলে অভিযোগ।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় ছিল, খাবারের মজুত ঘরের পাশেই টয়লেট। এছাড়াও ফ্রিজ খুলতেই দেখা যায় আরশোলা, মাছি এবং কাঁচা মাংসের রক্তের উপস্থিতি। রেস্তরাঁয় ব্যবহৃত জলের গুণমান নিয়েও সন্দেহ প্রকাশ করেছে এফডিএ। নমুনা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। টেবিল ক্লথ ও রান্নাঘরের বিভিন্ন অংশেও দীর্ঘদিনের নোংরা জমে থাকার অভিযোগ উঠেছে।

জনস্বাস্থ্যের সম্ভাব্য ঝুঁকি বিবেচনা করে খাদ্য নিরাপত্তা ও মানদণ্ড আইন, ২০০৬-এর ধারা ৩২(৩) (Food Safety) অনুযায়ী অলিম্পিয়া কফি হাউসের লাইসেন্স স্থগিত করা হয়েছে। লাইসেন্স বহাল না হওয়া পর্যন্ত রেস্তরাঁটি খাদ্য কেনা, প্রস্তুত, সংরক্ষণ বা বিক্রি কোনও কাজই করতে পারবে না।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন