28.7 C
Kolkata
Wednesday, November 4, 2026
spot_img

তুষারের পর এবার আয়ুষ্মানকে হুমকি! বিষ্ণোই গ্যাংয়ের নামে আতঙ্ক তারকা মহলে!

Aaj India Desk, মুম্বই : দু’দিনে দ্বিতীয়বার বলিউডের তারকার কাছে হুমকি ফোন! এবার নিশানায় অভিনেতা আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য পরিচয় দিয়ে ফোন করে কয়েক কোটি টাকা দাবি করার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।

মুম্বই পুলিশ সূত্রে খবর, আয়ুষ্মান খুরানার (Ayushmann Khurrana) কাছে পাঠানো হুমকির অডিও ক্লিপটি হাতে পেয়েছেন তদন্তকারীরা। রেকর্ডিংয়ে শোনা কণ্ঠস্বর পুলিশের নথিতে থাকা এক অভিযুক্তের কণ্ঠস্বরের সঙ্গে মেলানোর চেষ্টা চলছে। ওই ব্যক্তির সঙ্গে হুমকিদাতার কোনও যোগ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।পাশাপাশি, যে ফোন নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছে, সেটির সূত্র ধরে অভিযুক্তের অবস্থান জানার চেষ্টা চালাচ্ছে সাইবার সেল। তবে তদন্তকারীরা এখনই এই ঘটনার সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সরাসরি যোগ রয়েছে বলে নিশ্চিত করছেন না। পুলিশের বক্তব্য, অনেক সময় বড় অপরাধী চক্রের নাম ব্যবহার করে ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করে প্রতারকরা। তাই অডিওর সত্যতা যাচাই না করে কোনও সিদ্ধান্তে পৌঁছতে চাইছে না পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও এফআইআর দায়ের হয়নি।

উল্লেখযোগ্যভাবে, গত দু’দিনে বলিউডে একই ধরনের হুমকির ঘটনা এই নিয়ে দ্বিতীয়বার। আয়ুষ্মানের (Ayushmann Khurrana) আগে গতকালই অভিনেতা তুষার কাপুরের কাছেও হুমকি ফোন এসেছিল। সেই ঘটনায় ফোনের ওপারে থাকা ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হ্যারি বক্সার বলে পরিচয় দিয়েছিল। তুষার কাপুরের কাছে ৫ কোটি টাকা দাবি করা হয়েছিল। আয়ুষ্মান খুরানা ও তুষার কাপুরের কাছে আসা হুমকির মধ্যে কোনও যোগসূত্র রয়েছে নাকি বিষ্ণোই গ্যাংয়ের নাম ব্যবহার করে বলিউডের তারকাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে টাকা আদায়ের চেষ্টা করছে অন্য কোনও চক্র, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন