30 C
Kolkata
Thursday, May 14, 2026
spot_img

অফিসেই প্রেম ! সহকর্মীর সাথে সম্পর্কের যাবেন ভাবছেন ? সাবধান

 SPECIAL FEATURE 

এক আকাশে দুটো চাঁদ ? ভাবুন তো আজ থেকে যদি আকাশে দেখেন একটা চাঁদের পরিবর্তে দুটো পাশা – পাশি চাঁদ? রাত হারিয়ে যাবে নাকি ?

বা ধরুন কাল সকালেই দেখলেন দু টো সূর্য ? দেখুন এমনি তেই যা গরম তারপর যদি আরো এক টা …ছেড়ে দিন আর বেশি না বলাই ভালো ।

জানেন সমীক্ষা কি বলছে ? ৬০% অফিস কর্মী নিজের অফিসের সহকর্মীর সাথেই সর্ম্পকের জড়াচ্ছেন ! এত পর্যন্ত পরিসংখ্যান টা ভালো লাগলেও এই ৬০% মধ্যে ৪৫% প্রবলভাবে ব্রেকাপের বা ডিভোর্স – এর দিকে এগোচ্ছে , এবং খুব খারাপ পরিণতি নিয়েই শেষ করছে সম্পর্ক … এর পিছনে কারণ টা জানলে চমকে যাবেন ..

জানেন সহকর্মীদের প্রতি দূর্বল হওয়ার কারণ ..?

1. স্বাচ্ছন্দ্য ও বিশ্বাস (Comfortability): ৬৫% মানুষ বলেছেন, দীর্ঘ সময় একসঙ্গে কাজ করার ফলে সহকর্মীর সঙ্গে যে মানসিক স্বাচ্ছন্দ্য তৈরি হয়, তা-ই প্রেমের প্রধান কারণ।

2. সময়ের অভাব (Time constraint): ৬১% কর্মী জানিয়েছেন, কাজের চাপে বাইরের মানুষের সঙ্গে মেশার সুযোগ পান না, তাই সহকর্মীর প্রতি দুর্বল হয়ে পড়েন।

3. একই ধরনের অভিজ্ঞতা (Shared Experience): ৫৯% মানুষ মনে করেন, কর্মক্ষেত্রের সুখ-দুঃখ ও চ্যালেঞ্জগুলো একসঙ্গে ভাগ করে নেওয়ার ফলে গভীর সম্পর্ক তৈরি হয়।

4. চাপের মুখে আসল রূপ দেখা (Stress bonding): ৪৪% মানুষ বলেছেন, মানসিক চাপের সময় সহকর্মীর আচরণ দেখে তারা মুগ্ধ হয়েছেন বা নির্ভরতা তৈরি হয়েছে।

তবে এই সাধারণ কারণ গুলো ছাড়াও যে কারণে কর্মক্ষেত্রে প্রেমের প্রবণতা বেশি দেখা যায় সেটা হলো স্যাপিওসেক্সুয়ালিটি (Sapiosexuality)। অর্থাৎ রূপের বদলে দক্ষতা বা বুদ্ধিমত্তা দেখে প্রেমে পড়ার নাম হলো স্যাপিওসেক্সুয়ালিটি ।এই মানসিকতায় একজন ব্যক্তি অন্যের শারীরিক সৌন্দর্যের চেয়ে তার বুদ্ধিমত্তা, দক্ষতাকে বেশি আকর্ষণীয় মনে করেন।গবেষণায় দেখা গেছে, মানুষ গড়ে ১২০ আইকিউ (IQ) বা ৯০তম পার্সেন্টাইলের বুদ্ধিমত্তাসম্পন্ন সঙ্গীকে সবচেয়ে বেশি পছন্দ করেন তবে বেশি বুদ্ধিমত্তা অনেক সময় আকর্ষণ কমিয়েও দিতে পারে। এক্ষেত্রে নারীরা এগিয়ে কারণ পুরুষদের তুলনায় নারীদের এই ধরনের প্রবণতা বেশি দেখা যায়।

অনেক সময় স্যাপিওসেক্সুয়ালিটি (Sapiosexuality)- এর কারণেই সম্পর্ক শেষ হয় । তবে এই একটা কারণই না আরো অনেক কারণ আছে ..

সহকর্মীর সাথে প্রেমের সম্পর্ক বেশি দিন স্থায়ী থাকে না জানেন কি কারন..?

অস্পষ্ট সীমানা (Blurry Boundaries): কাজের চাপ এবং ব্যক্তিগত আবেগ মিশে গেলে ঝগড়া বা মনোমালিন্য সহজেই বাড়ে

সারাক্ষণ একসঙ্গে থাকা: কর্মক্ষেত্রে এবং বাইরে সব সময় একসঙ্গে থাকার ফলে ব্যক্তিগত পরিসর (Personal Space) কমে যায়, যা বিরক্তির কারণ হতে পারে।

পরিসংখ্যান বলছে প্রায় ৫০% মানুষ মনে করেন, কর্মক্ষেত্রে প্রেম কাজের মনোযোগ নষ্ট করে এবং উৎপাদনশীলতা কমিয়ে দেয়, যা শেষ পর্যন্ত সম্পর্কের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। ব্রেক-আপের পর একই অফিসে কাজ করা অত্যন্ত অস্বস্তিকর হয়ে দাঁড়ায়, যা অনেকের জন্য চাকরি ছাড়ার কারণও হতে পারে।

(সুরভী কুন্ডু)

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন