25 C
Kolkata
Tuesday, November 10, 2026
spot_img

দিল্লি নয়, দূষণের বিষ ছড়িয়েছে বহু দূর! দীপাবলির পর নাসার স্যাটেলাইটে ধরা পড়ল শিউরে ওঠার মতো ছবি!

নয়াদিল্লি: দীপাবলির পর বাতাসে বিষ (Air Pollution)! কিন্তু দূষণের ভয়াবহতা কি শুধু রাজধানীতেই আটকে? নাসার স্যাটেলাইট থেকে তোলা সাম্প্রতিক একটি ছবি যেন সেই ধারণা বদলে দিল। মহাকাশ থেকে ক্যামেরায় ধরা পড়েছে ভারত ও পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ধোঁয়া আর কুয়াশার পুরু আস্তরণ। পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান থেকে উত্তরপ্রদেশ, উত্তর ভারতের একাধিক রাজ্যের আকাশ যেন ঢেকে গিয়েছে ধোঁয়াশার চাদরে। প্রশ্ন উঠছে, শীতের শুরুতেই কি আরও বড় দূষণ বিপর্যয়ের মুখে উত্তর ভারত?

নাসার মোডিস (MODIS) যন্ত্রের মাধ্যমে তোলা ছবিতে দেখা যাচ্ছে, পাকিস্তান থেকে উত্তর ভারত হয়ে দেশের পূর্বাঞ্চলের দিকে বিস্তৃত ধোঁয়া ও কুয়াশার স্তর (Air Pollution)। একদিকে তুষারাবৃত হিমালয়, অন্যদিকে তার নীচে ধোঁয়াশায় ঢাকা বিস্তীর্ণ সমতলভূমি। ছবির এই বৈপরীত্যই নজর কাড়ছে।

আরও উদ্বেগ বাড়াচ্ছে ছবিতে দৃশ্যমান কিছু লাল চিহ্ন। এগুলি আগুনের সম্ভাব্য কেন্দ্রস্থল বা সক্রিয় অগ্নিকাণ্ডের অবস্থান নির্দেশ করে। উত্তর-পশ্চিম ভারতের কৃষি এলাকাগুলিতে ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর ঘটনা এর অন্যতম সম্ভাব্য কারণ।

তাহলে কি শুধু দিওয়ালির বাজিই দূষণের ( Air Pollution) জন্য দায়ী? জানা গিয়েছে, বাজির ধোঁয়া কয়েক দিনের জন্য দূষণ বাড়ালেও পঞ্জাব ও হরিয়ানায় ধান কাটার পর খড় পোড়ানো, কলকারখানার নির্গমন এবং যানবাহনের ধোঁয়াও পরিস্থিতি জটিল করে তোলে।

শীতকালে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার কারণ রয়েছে। তাপমাত্রা কমে যায়, বাতাসের গতিবেগ কম থাকে। ফলে দূষিত কণা সহজে উপরে ছড়িয়ে পড়তে পারে না। মাটির কাছাকাছি জমতে থাকে ধোঁয়া ও ধূলিকণা। সকাল ও রাতে তৈরি হয় ঘন ধোঁয়াশা।

সব মিলিয়ে নাসার এই স্যাটেলাইট ছবি একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আনছে, দূষণ (Air Pollution) শুধু দিল্লির সমস্যা নয়, তা সীমান্ত পেরিয়ে বিস্তীর্ণ অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়তে পারে। রাজধানীর দূষণ নিয়ে যখন প্রতিবারই হইচই শুরু হয়, তখন মহাকাশ থেকে ধরা পড়া এই ছবি মনে করিয়ে দিচ্ছে, বিপদের পরিধি আরও অনেক বড়। শীত যত বাড়বে, উত্তর ভারতের বাতাসের পরিস্থিতি কোন দিকে যায়, এখন সেটাই দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন