27 C
Kolkata
Thursday, June 11, 2026
spot_img

‘ডিম ছোড়ার জন্য দিল্লি থেকে এসেছিলাম’,হতাশা প্রকাশ মহিলার

Aaj lndia Desk,কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) -কে লক্ষ্য করে ডিম ছোড়ার পরিকল্পনা ছিল দিল্লিবাসী উদিতা দাস (Udita Das)- এর। স্বামীকে সঙ্গে নিয়ে তিনি কলকাতায় আসেন, ভবানীভবনের সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা আর বাস্তবায়িত হয়নি। নিরাপত্তার কড়াকড়ি ও পুলিশের ব্যাপক প্রস্তুতির কারণে কোনোভাবেই কাছে যেতে পারেননি তিনি।

উদিতা দাস আক্ষেপের সুরে জানান, তিনি শুধু ডিম ছোড়ার উদ্দেশ্যেই দিল্লি থেকে এসেছিলেন। তাঁর কথায়, “আমি তো এমনিতে দিল্লিতে থাকি। শুধু অভিষেককে ডিম ছুড়ব বলে এখানে এসেছিলাম। পচা ডিম আনতে চেয়েছিলাম, কিন্তু পাইনি। এখন পচা ডিমের দামও বেশি! অনেকক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু মিস হয়ে গেল।”

তিনি আরও বলেন, “ও যা করেছে, তাই দেখে আমার ইচ্ছা হয়েছিল ডিম ছোড়ার। কিন্তু এত নিরাপত্তা ছিল যে সুযোগই পেলাম না। হেরে গেলেও মনে হচ্ছে রোয়াব কমেনি।”

কিছুদিন আগে সোনারপুরে একটি কর্মসূচিতে যাওয়ার পথে উত্তেজিত জনতার ক্ষোভের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময়ও পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইয়ের চলে যায়।

অন্যদিকে, সাম্প্রতিক সময়ে সই জালিয়াতি সংক্রান্ত মামলায় সিআইডির তলব ও আদালতের নির্দেশ ঘিরে রাজনৈতিক চর্চা চলছে। যদিও আদালত থেকে ১৪ দিনের অন্তর্বর্তী সুরক্ষা পাওয়া গেছে, তবুও হাজিরা সংক্রান্ত বিষয় নিয়ে টানাপোড়েন অব্যাহত।

সব মিলিয়ে একদিকে রাজনৈতিক উত্তাপ, অন্যদিকে দিল্লি থেকে এসে “ডিম” স্বপ্ন ভাঙার আক্ষেপ অভিষেকের ডিম ড্রামা বেশ জমে উঠেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন