Aaj India desk, কলকাতা: সকালের ব্যস্ত সময়ে অফিস যাওয়ার পথে নাকাল হতে হয় অনেক যাত্রীকে। বিপজ্জনক ভাবে ঝুলে যেতে হয় বলে অনেক দুর্ঘটনাও ঘটে। এই অবস্থার সমাধান করতে এবার উদ্যোগ নিল রেল (indian railways)। লোকাল ট্রেনের বাদুড়ঝোলা ভিড় কমাতে তৎপর হলো রেল। আগামী ১৫ জুন, সোমবার থেকে চালু হচ্ছে একগুচ্ছ নতুন লোকাল ট্রেন। যাত্রীদের দীর্ঘদিনের ক্ষোভ ও ভোগান্তি কমাতে এই সিদ্ধান্ত নিল পূর্ব রেল কর্তৃপক্ষ।
কোন পথে চলবে নতুন ট্রেন?
আগামী ১৫ জুন, সোমবার থেকেই শিয়ালদহ-ডায়মন্ড হারবার এবং শিয়ালদহ-হাসনাবাদ শাখায় নতুন পরিষেবা চালু হতে চলেছে। সম্প্রতি এই দুই লাইনে ট্র্যাকের আধুনিকীকরণ করা হয়েছে। সফল ট্রায়াল রানের পরেই বাড়তি ইএমইউ (EMU) ট্রেন নামানোর সবুজ সংকেত দিয়েছে রেল (indian railways)। নতুন ট্রেন চলবে –
• শিয়ালদহ-বারাসত-হাসনাবাদ শাখা (প্রতিদিন) এই একটি নতুন ট্রেন চালুর পাশাপাশি অন্য একটি ট্রেনের যাত্রাপথ বাড়ানো হচ্ছে।
• ডায়মন্ড হারবার-শিয়ালদহ লোকাল ডায়মন্ড হারবার থেকে ছাড়বে সকাল ৭টা ২২ মিনিটে, শিয়ালদহ পৌঁছাবে সকাল ৮টা ৫৮ মিনিটে।
• সোনারপুর-ডায়মন্ড হারবার লোকাল সোনারপুর থেকে ছাড়বে সকাল ৬টা ০৫ মিনিটে, ডায়মন্ড হারবার পৌঁছাবে সকাল ৭টা ১০ মিনিটে।
• শিয়ালদহ বারাসাত সকাল ৮টা ৫৮ মিনিটের ৩৩৪৩১ আপ বারাসত লোকাল বারাসতে সফর শেষ না করে সরাসরি হাসনাবাদ পর্যন্ত যাবে।
এই সিদ্ধান্তের কারণ?
মূলত মহিলা যাত্রীদের সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে রেল সূত্রে খবর। রেল কর্তৃপক্ষের (indian railways) বক্তব্য, যাত্রী সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত। বিশেষ করে মহিলা যাত্রীদের স্বাচ্ছন্দ্যে কোনও আপস করতে চায় না রেল। মহিলাদের জন্য তিনটিই কামরা বরাদ্দ থাকবে নতুন ট্রেনেও। নতুন পরিষেবা চালুর ফলে পুরুষ যাত্রীদের ভিড় যেমন কমবে, তেমনই সাধারণ কামরাগুলিতেও চাপ অনেকটা হালকা হবে। এছাড়া সাম্প্রতিক জনমত এবং ব্যস্ত সময়ে ট্রেনের ভিড় খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত।
প্রয়োজন বুঝে অন্যান্য শাখাতেও যাত্রীদের চাহিদা বুঝে আগামী দিনে সেই সমস্ত লাইনেও ট্রেনের সংখ্যা বা যাত্রাপথ বাড়ানোর কথা ভাবছে রেল।


