27 C
Kolkata
Thursday, June 11, 2026
spot_img

পুরনো বিতর্ক টেনে সায়নীকে নিশানা! কী বললেন তথাগত রায়?

কলকাতা: বিদ্রোহী শিবিরে নাম লেখানো সাংসদ সায়নী ঘোষকে (Sayoni Ghosh) নিয়ে ফের সরব বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)। পুরনো একটি বিতর্ক টেনে সমাজমাধ্যমে করলেন বিস্ফোরক পোস্ট। তৃণমূলের ভরাডুবিতে বিদ্রোহী শিবিরে নাম লিখিয়েছেন সায়নী। জল্পনা চলছে, বিজেপি শিবিরের দিকেও পা বাড়িয়েছেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। এই আবহে সমাজমাধ্যমে কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে কাতর আর্জি জানালেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত (Tathagata Roy)।

X Link: https://x.com/tathagata2/status/2064892554987053546

এক্সে তিনি লেখেন, “বাকিদের নিয়ে আমার মাথাব্যাথা নেই। কিন্তু কিন্তু তৃণমূল সাংসদ সায়নী ঘোষ (Sayoni Ghosh) একটি মিম পোস্ট করেছিলেন, যেখানে একটি শিবলিঙ্গের ওপর কনডম পরানো অবস্থায় দেখানো হয়েছিল। ওই ঘটনা আমাকে অন্তর থেকে নাড়িয়ে দিয়েছিল। আমি কলকাতার রবীন্দ্র সরোবর থানায় তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগও দায়ের করেছিলাম। তবে কোনও কাজ হয়নি। এরপর তৃণমূলের নির্বাচনী প্রচারে তিনি একটি গান গেয়েছিলেন, যার কথা ছিল, হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা।” এরপর তথাগত (Tathagata Roy) লেখেন, “ভগবান শিবের দোহাই, ওর সঙ্গে কোনও সম্পর্ক রাখবেন না”।

প্রসঙ্গত, ২০১৫ সালে সায়নী ঘোষ এক্সে একটি গ্রাফিক ছবি পোস্ট করেন। সেখানে হিন্দু দেবতা শিবলিঙ্গের ওপর কন্ডোম পরাচ্ছেন এইডস সচেতনতার ম্যাসকট ‘বুলাদি’, এমন একটি কার্টুন শেয়ার করা হয়। একুশের বিধানসভা নির্বাচনের আগে এই পুরনো পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে এই পুরোনো পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। বিজেপি নেতা তথাগত রায় সেইসময় তীব্র আপত্তি জানিয়ে সায়নী ঘোষের (Sayoni Ghosh) বিরুদ্ধে টুইট-যুদ্ধ শুরু করেন এবং রবীন্দ্র সরোবর থানায় এফআইআর দায়ের করেন। সেই পুরনো বিতর্ক টেনেই এদিন ফের সায়নীকে বিঁধলেন তথাগত (Tathagata Roy)।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন