29.8 C
Kolkata
Wednesday, July 8, 2026
spot_img

‘চোর চোর’ স্লোগান, ‘মাছ চোর’ গান! কালীঘাট তৃণমূলের মিছিলে রণক্ষেত্র হাজরা

কলকাতা: বারুইপুর (Baruipur rape and murder) সহ একাধিক ইস্যুতে বুধবার প্রতিবাদ মিছিলের ডাক দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হাইকোর্টের নির্দেশ মেনে এদিন বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু হয় মিছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল কিছুটা এগোতেই পরিস্থিতি বেগতিক হয়ে ওঠে। হাজরা মোড় এলাকায় মিছিল পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

মিছিলের পাশ থেকে আচমকাই ‘চোর চোর’ স্লোগান উঠতে শুরু করে। একইসঙ্গে রাস্তার একপাশ থেকে ভেসে আসে ‘মাছ চোর’ গান। এই ঘটনাকে কেন্দ্র করে মিছিলে অংশগ্রহণকারীদের একাংশের সঙ্গে উপস্থিত অন্যদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। মুহূর্তের মধ্যেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কালীঘাট তৃণমূলের (Kalighat TMC) দাবী, বিজেপির লোকেরা মিছিল পণ্ড করার জন্য এই কাজ করেছে। একটা সময় বিজেপি ও তৃণমূল সমর্থকদের হাতাহাতিতে রণক্ষেত্রের চেহারা নেয় হাজরা মোড়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে এবং যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য নিরাপত্তা আরও জোরদার করা হয়। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং মিছিল এগিয়ে যায়। প্রসঙ্গত, ৮ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বারুইপুর কাণ্ডের (Baruipur rape and murder) প্রতিবাদে মিছিল করবেন, প্রকাশ্যে আসতেই শাসক শিবিরের পক্ষ থেকে শুরু হয় কটাক্ষের বাণ। মন্ত্রী দিলীপ ঘোষ এই মিছিলকে “নাটক” বলে কটাক্ষ করেন।

অন্যদিকে, কয়েক ঘন্টার মধ্যেই তিন অভিযুক্তের গ্রেফতারি, সিট গঠন, এক অভিযুক্তের এনকাউন্টার, এই ধরণের ঘটনায় তৃণমূল সরকারের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। তদন্ত যে গতিতে এগোচ্ছে তাতে ন্যায় বিচার খুব দ্রুত প্রতিষ্ঠিত হবে বলে দাবী রাজ্য সরকারের। তাহলে কেন মিছিল? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন