29.8 C
Kolkata
Wednesday, July 8, 2026
spot_img

কালীঘাটে হাইভোল্টেজ নাটক! নিজের দলের লোককেই সপাটে চড় মমতার!

কলকাতা: বারুইপুর কাণ্ডের প্রতিবাদ কালীঘাট তৃণমূলের মিছিল নিয়ে ‘হাইভোল্টেজ ড্রামা’! হাজরা মোড়ের কাছে বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের ধ্বস্তাধস্তি, মারামারির পর দলের কর্মীরা জড়ো হন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির সামনে। সেখান মাইক হাতে ভিড় নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে থাকেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে চরম বিশৃঙ্খলার মাঝে এক ব্যক্তিকে সপাটে চড় মারেন নেত্রী! জানা গিয়েছে, ওই ব্যক্তি নিজেই একজন তৃণমূল কর্মী।

প্রসঙ্গত, বারুইপুরে নাবালিকা গণধর্ষণ-খুনের প্রতিবাদে কলকাতা হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতিতে বালিগঞ্জ ফাঁড়ি থেকে মিছিল শুরু করে কালীঘাট তৃণমূল। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বাধীন এই মিছিল এগোতেই হাজরা-কালীঘাট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূলের অভিযোগ, মিছিল চলাকালীন বিজেপি সমর্থকদের একাংশ বিভিন্ন ধরনের স্লোগান দেন এবং গান বাজিয়ে কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করেন। পাশাপাশি, কয়েকজন তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগও তোলে শাসকদল। উত্তেজনার জেরে বেশ কয়েকজন কর্মী অসুস্থ হয়ে পড়েন বলেও দাবি করা হয়েছে।

পরবর্তীতে অসুস্থ কর্মীদের একাংশ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান। অভিযোগ, তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তোলার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে হুড়োহুড়ি ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে নিজেই হাতে মাইক তুলে নেন মমতা (Mamata Banerjee) । উপস্থিত কর্মী-সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানান এবং ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

এই সময়ের একটি ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা যায় ভিড়ের মধ্যে থাকা এক ব্যক্তিকে চড় মারছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । এ বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপির কটাক্ষ, “হেরে গিয়ে মানসিক স্থিরতা হারিয়ে ফেলছেন মমতা।” অন্যদিকে, তৃণমূলের অভিযোগ, পরিকল্পিতভাবে উসকানি দিয়ে প্রতিবাদ কর্মসূচিকে ভণ্ডুল করার চেষ্টা করেছে বিজেপি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন