27 C
Kolkata
Monday, November 23, 2026
spot_img

হাসিনা ফেরার কাউন্টডাউনে আতঙ্কে কাঁপছেন ইউনুস! কাদের কাছে সাহায্য চাইছেন তিনি?

ঢাকা: বাংলাদেশে হাসিনার ফেরার কাউন্টডাউন শুরু হতেই এবার আতঙ্কে ইউনুস (Muhammad Yunus)? নিজের বাড়িতে আগুন, একের পর এক গ্রামীণ ব্যাঙ্কে হামলা! পরিস্থিতি সামাল দিতে এবার দেশ-বিদেশের মানুষের কাছে সাহায্য চাইলেন বাংলাদেশের প্রাক্তন অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস!

সোমবার একটি বিবৃতি প্রকাশ করে বিস্ফোরক দাবি করেছেন তিনি। ইউনুসের (Muhammad Yunus) অভিযোগ, নভেম্বরের শুরু থেকেই প্রায় প্রতিদিন গ্রামীণ ব্যাঙ্কের বিভিন্ন শাখায় পেট্রল বোমা ছোড়া হচ্ছে। চলতি মাসে প্রায় ১০০টি শাখা হামলার নিশানায় এসেছে। আর এই হামলার পিছনে নিষিদ্ধ আওয়ামি লিগের সন্দেহভাজন কর্মী-সমর্থকদের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি।

কিন্তু এখানেই শেষ নয়! ইউনুসের (Muhammad Yunus) নিজের চট্টগ্রামের বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। যে বাড়ি থেকে একসময় গ্রামীণ ব্যাঙ্কের কাজের সূত্রপাত হয়েছিল, সেখানেই এখন থাকেন তাঁর দুই ভাই ও তাঁদের পরিবার।

পরিস্থিতির গুরুত্ব বুঝে এবার দ্বিমুখী সাহায্যের আবেদন জানিয়েছেন ইউনুস (Muhammad Yunus)। একদিকে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে গ্রামীণ ব্যাঙ্কের ১ কোটি ১০ লক্ষ ঋণগ্রহীতা, কর্মী এবং গুরুত্বপূর্ণ নথির নিরাপত্তা বাড়ানোর আবেদন জানিয়েছে ব্যাঙ্ক। অন্যদিকে, আন্তর্জাতিক মহল এবং গ্রামীণ ব্যাঙ্কের বন্ধু ও সমর্থকদের কাছে সরব হওয়ার আর্জি জানিয়েছেন তিনি।

ইউনুসের বক্তব্য, এই ব্যাঙ্কের ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতাদের হাতে, যাঁদের অধিকাংশই মহিলা। ফলে ব্যাঙ্কের উপর হামলা মানে লক্ষ লক্ষ মহিলার নিরাপত্তা ও ভবিষ্যতের উপর আঘাত।

এদিকে ডিসেম্বরেই বাংলাদেশে ফেরার ঘোষণা করেছেন শেখ হাসিনা। তার আগেই উত্তপ্ত পরিস্থিতি, একের পর এক অগ্নিসংযোগ আর রাজনৈতিক সংঘাত।

তাহলে হাসিনার প্রত্যাবর্তনের আগেই কি বাংলাদেশের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে? আর এই অশান্তির আবহে ইউনুসের (Muhammad Yunus) আন্তর্জাতিক সাহায্যের আবেদন কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর!

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন