27 C
Kolkata
Monday, November 23, 2026
spot_img

রক্ষকই ভক্ষক! ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন কলকাতা পুলিশের সার্জেন্ট!

কলকাতা: গাড়ি ছাড়ানোর বিনিময়ে ঘুষ চাওয়ার অভিযোগে এবার দুর্নীতি দমন শাখার জালে কলকাতা পুলিশের (Kolkata Police) এক সার্জেন্ট। সোমবার, ২৩ নভেম্বর, এন্টালি থানায় কর্মরত ওই পুলিশকর্মীকে হাতেনাতে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের ACB।

অভিযোগ, একটি ফৌজদারি মামলার তদন্তের সূত্রে এক ব্যক্তির গাড়ি আটক রাখা হয়েছিল এন্টালি থানায়। সেই গাড়ি ছেড়ে দেওয়ার বিনিময়ে দায়িত্বপ্রাপ্ত সার্জেন্ট (Kolkata Police) ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ।

এরপরই গোটা বিষয়টি ACB-কে জানান ওই গাড়ির মালিক। অভিযোগের ভিত্তিতে ফাঁদ পাতে দুর্নীতি দমন শাখা। সোমবার নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী অভিযান চালানো হয়। আর অভিযোগকারীর কাছ থেকে টাকা নেওয়ার সময়ই হাতেনাতে ধরা পড়েন অভিযুক্ত সার্জেন্ট (Kolkata Police)।

তবে সোমবার দুর্নীতির বিরুদ্ধে ACB-র অভিযান শুধু এখানেই থেমে থাকেনি। কলকাতা পুরসভার অ্যাসেসমেন্ট সেলের এক ইনস্পেক্টর এবং এক মধ্যস্থতাকারীকেও পৃথক অভিযানে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মিউটেশনের কাজ এগিয়ে দেওয়ার বিনিময়ে ৪৫০০ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে।

অর্থাৎ, একই দিনে কলকাতায় দুর্নীতির অভিযোগে জোড়া অভিযানে বড়সড় সাফল্যের দাবি দুর্নীতি দমন শাখার। এখন দেখার, তদন্তে আর কী কী তথ্য সামনে আসে!

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন