27.1 C
Kolkata
Friday, June 12, 2026
spot_img

৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমার সুযোগ, আপনার রেশন কার্ডে আছে তো এই ক্যাটাগরি?

Aaj lndia Desk, কলকাতা: চিকিৎসার খরচ দিন দিন বাড়ছে। তাই সাধারণ মানুষের জন্য বড় স্বস্তির খবর নিয়ে এসেছে কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (AB-PMJAY)। এই প্রকল্পের মাধ্যমে একটি পরিবার বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পেতে পারে।

যাদের অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) বা অগ্রাধিকার প্রাপ্ত গৃহস্থালী (PHH) ক্যাটাগরির ডিজিটাল রেশন কার্ড রয়েছে, তারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। সরকারি ও তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালেও এই প্রকল্পের আওতায় বিনামূল্যে চিকিৎসা করানো যায়।

তবে এই সুবিধা চালু রাখতে একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের ই-কেওয়াইসি (e-KYC) করানো বাধ্যতামূলক। এই কাজ ২০২৬ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে শেষ করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে ই-কেওয়াইসি না করলে ভবিষ্যতে আয়ুষ্মান ভারতের সুবিধা পেতে সমস্যা হতে পারে।

ই-কেওয়াইসি করার জন্য কাছের রেশন দোকান, কমন সার্ভিস সেন্টার (CSC) বা আয়ুষ্মান মিত্র কেন্দ্রে যাওয়া যেতে পারে। সেখানে বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে সহজেই কাজটি হয়ে যাবে। এছাড়াও আয়ুষ্মান অ্যাপ ব্যবহার করে বাড়িতে বসেই ওটিপি বা ফেস অথেন্টিকেশনের মাধ্যমে ই-কেওয়াইসি করা সম্ভব।

তাই যাদের AAY বা PHH রেশন কার্ড রয়েছে, তারা দেরি না করে দ্রুত ই-কেওয়াইসি সম্পন্ন করুন। নইলে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন