26.4 C
Kolkata
Thursday, November 5, 2026
spot_img

১১ ডিসেম্বর পর্যন্ত ক্যাম্পাসে তালা, হস্টেল ছাড়ার নির্দেশ পড়ুয়াদের! আবার কী হল SRFTI- তে?

Aaj India Desk, কলকাতা : একের পর এক সংঘাত, আন্দোলন আর কর্তৃপক্ষ-পড়ুয়া বিরোধের জেরে এবার আরও এক মাসেরও বেশি সময়ের জন্য বন্ধ থাকছে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI)। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে ক্যাম্পাসের পঠনপাঠন-সহ সমস্ত কার্যক্রম। শুধু তাই নয়, পড়ুয়াদের হস্টেল ছেড়ে চলে যাওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জারি করা বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

কেনো বন্ধ SRFTI শিক্ষা প্রতিষ্ঠান ?

বেশ কিছুদিন ধরেই বহিরাগতদের সঙ্গে সংঘর্ষকে কেন্দ্র করে খবরের শিরোনামে SRFTI। গত ২৭ সেপ্টেম্বর ক্যাম্পাসের ভিতরে পড়ুয়াদের সঙ্গে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর থেকেই ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে বাধা দিতে শুরু করেন পড়ুয়ারা। পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে শুরু হয় ক্লাস বয়কট।

গত ৪ অক্টোবর ক্যাম্পাসের বাইরে আরেকটি হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর পরেই উপাচার্যকে অপসারণের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন পড়ুয়ারা। প্রথমে ১৩ নভেম্বর পর্যন্ত পঠনপাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। হস্টেলে থাকা পড়ুয়াদের ২৪ ঘণ্টার মধ্যে ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় মেস পরিষেবাও। এবার সেই বন্ধের মেয়াদ আরও বাড়িয়ে ১১ ডিসেম্বর পর্যন্ত করা হল।

উপাচার্যকে ঘিরে বাড়ছে বিরোধ

অন্যদিকে, উপাচার্য সন্তোষ আজমেরার বিরুদ্ধে আন্দোলন ঘিরে কর্তৃপক্ষ ও পড়ুয়াদের সংঘাত ক্রমশ তীব্র হয়েছে। কর্তৃপক্ষের অভিযোগ, কয়েকজন পড়ুয়া উপাচার্য ও অন্যান্য আধিকারিকদের শারীরিকভাবে হেনস্তা করেছেন। পাশাপাশি উপাচার্যের দফতরে ভাঙচুর এবং ক্যাম্পাসের দেওয়ালে আপত্তিকর লেখা দেওয়ার অভিযোগও উঠেছে। অন্যদিকে, পড়ুয়াদের মূল দাবি উপাচার্যের পদত্যাগ এবং ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা।

কবে খুলবে SRFTI?

দুর্গাপুজোর সময়ও ক্যাম্পাস ঘিরে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠান খোলা সম্ভব নয় বলেই কর্তৃপক্ষের অবস্থান। ফলে আগামী ১১ ডিসেম্বরের পরেও পঠনপাঠন কবে শুরু হবে, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

দীর্ঘদিন ধরে চলা এই অচলাবস্থায় পড়ুয়াদের শিক্ষাজীবন ও প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম কতটা প্রভাবিত হবে, এখন সেটাই বড় প্রশ্ন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন