নয়াদিল্লি: দেশকাঁপানো ছাত্র আন্দোলনের নায়ক ‘ককরোচ’-প্রধান অভিজিৎ দিপকে (Abhijeet Dipke) বর্তমানে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। ইতিমধ্যেই তাঁর বিদেশে পড়ার খরচ নিয়ে প্রশ্ন তুলে সরব একাংশ। তার উপর আরও ভয়ানক অভিযোগ উঠল অভিজিতের বিরুদ্ধে। ফয়জান আনসারি নামক এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দাবী করলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে (Abhijeet Dipke) একজন ‘পাকিস্তানি এজেন্ট’! একইসঙ্গে তাঁকে অবিলম্বে গ্রেফতারির দাবীও জানালেন ওই ব্যক্তি।
অভিযোগপত্রে ফয়জান আনসারির বক্তব্য, পুণে ও ঔরঙ্গাবাদে অভিজিতের কয়েকজন সহযোগী তাঁর উপর হামলা চালিয়েছেন। শুধু তাই নয়, উমর খালিদের সমর্থক অভিজিৎ (Abhijeet Dipke), বলেও দাবী ওই ইনফ্লুয়েন্সারের। ইতিমধ্যেই এই বিষয়ে দুটি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন ওই ব্যক্তি। মঙ্গলবার সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে আনসারি জানান, তিনি ককরোচ জনতা পার্টির (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের বিরুদ্ধে দিল্লি পুলিশের ডিসিপির কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
X link: https://x.com/ANI/status/2084453125092737077
তাঁর দাবি, পুণে ও ঔরঙ্গাবাদে অভিজিতের সহযোগীরা তাঁর উপর হামলা চালিয়েছিল এবং সেই ঘটনায় ইতিমধ্যেই দুটি মামলা দায়ের হয়েছে। ফয়জান বলেন, তাঁর কাছে এ সংক্রান্ত প্রমাণ রয়েছে এবং সেই কারণেই তিনি দিল্লি পুলিশের কাছে অভিজিৎ দিপককে (Abhijeet Dipke) অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন। একই সাক্ষাৎকারে তিনি সোনম ওয়াংচুককে আটক করার ঘটনায় দিল্লি পুলিশ ও প্রশাসনের ভূয়সী প্রশংসা করে দাবি করেন, এর ফলে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়ানো সম্ভব হয়েছে।
পাশাপাশি তিনি অভিযোগ করেন, অভিজিৎ দিপকে (Abhijeet Dipke) ব্যক্তিগত স্বার্থেই এসব কর্মকাণ্ড করছেন। উল্লেখ্য, নিট প্রশ্নফাঁস আন্দোলনের নেতৃত্ব এবং ককরোচ জনতা পার্টির কার্যকলাপের জেরে জাতীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অভিজিৎ দিপকে। তাঁর বিরুদ্ধে বিদেশি অর্থসাহায্য থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক যোগসাজশের অভিযোগও অতীতে উঠেছিল। যদিও অভিজিৎ (Abhijeet Dipke) বারবার সেই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং সেগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
এখন দিল্লি পুলিশ অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ করে এবং এই বিষয়ে অভিজিৎ দিপকে বা তাঁর সংগঠনের পক্ষ থেকে কী প্রতিক্রিয়া আসে, সেদিকেই নজর রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের।


