26.6 C
Kolkata
Tuesday, July 28, 2026
spot_img

কালীঘাটকে চ্যালেঞ্জ! এবার দিল্লিতে ঘাঁটি গাড়ছে ‘আসল’ তৃণমূল?

Aaj India Desk, কলকাতা : জাতীয় রাজনীতিতে নিজেদের উপস্থিতি আরও জোরদার করতে রাজধানী দিল্লির কনট প্লেসে স্থায়ী দলীয় কার্যালয় খুলতে চলেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নেতৃত্বাধীন ‘আসল’ তৃণমূল শিবির। তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের আগেই নতুন দপ্তরের উদ্বোধন হতে পারে বলে দাবি নেতৃত্বের। একইসঙ্গে দলীয় নাম ও ‘ঘাসফুল’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনে আইনি লড়াইও চালিয়ে যাচ্ছে এই গোষ্ঠী।

কেন গুরুত্বপূর্ণ দিল্লির অফিস?

দিল্লিতে এতদিন তৃণমূলের কোনও স্থায়ী দলীয় কার্যালয় ছিল না। অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরে মুকুল রায়ের সাউথ অ্যাভিনিউয়ের সরকারি বাংলো থেকেই দলের কাজ চলত। পরে রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের সরকারি বাসভবন দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়। এরপর কিছুদিন সাংসদ পার্থ ভৌমিকের বাসভবন থেকেও দলীয় কাজ পরিচালিত হয়েছে। তবে পার্থ ভৌমিক দল ছেড়ে অন্য দলে যোগ দেওয়ার পর সেই ব্যবস্থারও ইতি ঘটে। এরপরই রাজধানীর কনট প্লেসে স্থায়ী দলীয় দফতর তৈরির উদ্যোগ নেয় ঋতব্রত শিবির।

কী বলছেন অরূপ রায়?

ঋতব্রত শিবিরের চেয়ারম্যান অরূপ রায় বলেন, “দিল্লিতে আমাদের পার্টি অফিস চূড়ান্ত হয়ে গিয়েছে। খুব শীঘ্রই উদ্বোধনের দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।”

‘আসল’ তৃনমূলের প্রচেষ্টাকে কটাক্ষ কালীঘাটের

ঋতব্রত শিবিরের এই উদ্যোগকে ইতিমধ্যেই তীব্র কটাক্ষ করেছে কালীঘাটপন্থী তৃণমূল। দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপির চাটুকারিতা করে অনেক কিছুই করা যায়। ঋতব্রত (Ritabrata Banerjee) আসলে শুভেন্দু অধিকারীরই আরেকটি মুখ। ওরা কোনও অবস্থাতেই তৃণমূল কংগ্রেস হতে পারে না।”

উল্লেখ্য, দলীয় নাম ও প্রতীক নিয়ে এখনও টান টান লড়াই চলছে দুই শিবিরের মধ্যে। দলীয় প্রতীক কার কাছে থাকবে সেই চূড়ান্ত সিদ্ধান্ত এখন নির্বাচন কমিশনের প্রক্রিয়ার উপরই নির্ভর করছে। রাজনৈতিক মহলের ধারণা, এর মাঝেই দিল্লিতে স্থায়ী কার্যালয় খুলে জাতীয় রাজনীতিতে নিজেদের সাংগঠনিক উপস্থিতি আরও জোরদার করার বার্তা দিতে চাইছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন