28.9 C
Kolkata
Friday, October 30, 2026
spot_img

জ্ঞানেশ কুমারকে ঘিরে বিরোধীদের কর্মসূচিতে বদল! হঠাৎ কেন পিছোল গণ ইমপিচমেন্ট?

Aaj India Desk, নয়াদিল্লি: বৃষ্টির কারণে পিছিয়ে গেল ইন্ডিয়া জোটের India (Alliance) গণ ইমপিচমেন্ট কর্মসূচি। শুক্রবারের বদলে আগামীকাল, শনিবার একই সময়ে এই কর্মসূচি পালন করা হবে বলে জানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul গান্ধী)।

শুক্রবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী জানান, প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখেই কর্মসূচি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃষ্টির মধ্যে প্রবীণ নেতাদের দীর্ঘক্ষণ বসে থাকতে অসুবিধা হতে পারে। তাই বিরোধী দলগুলির সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাশাপাশি, আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে আরও একটি বড় কর্মসূচির ডাক দিয়েছে ইন্ডিয়া জোট। ‘ভোট চুরি’র অভিযোগ তুলে ওই দিন পদযাত্রা ও সমাবেশের আয়োজন করা হবে। এই কর্মসূচিতে রাজনৈতিক দলের পাশাপাশি সাধারণ মানুষ, সামাজিক সংগঠন, সাংবাদিক এবং নাগরিক সমাজের প্রতিনিধিদেরও যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন রাহুল।

প্রসঙ্গত, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ তুলে তাঁর অপসারণের দাবিতে এই গণ ইমপিচমেন্ট কর্মসূচির পরিকল্পনা করেছে বিরোধীরা। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে তারা।

প্রথমে অশোকা হোটেলে এবং পরে রামলীলা ময়দানে কর্মসূচি করার পরিকল্পনা থাকলেও অনুমতি না পাওয়ার অভিযোগে স্থান পরিবর্তন করতে হয় বিরোধীদের। এবার বৃষ্টির কারণে শুক্রবারের কর্মসূচিও পিছিয়ে গেল। তবে শনিবার একই সময়ে কর্মসূচি করার সিদ্ধান্তে অনড় ইন্ডিয়া জোট।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন