24.7 C
Kolkata
Friday, October 30, 2026
spot_img

দিন দুপুরে তরুণীকে জোর করে টোটোয় তোলার চেষ্টা! বাধা দিতেই বাবার মাথা ফাটাল দুষ্কৃতীরা!

Aaj India Desk, পূর্ব বর্ধমান : পূর্ব বর্ধমানে ফের নারী নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন। প্রকাশ্য জায়গায় এক তরুণীকে জোর করে টোটোয় তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বুদবুদে। শুধু তাই নয়, তরুণীকে রক্ষা করতে এগিয়ে আসতেই তাঁর বাবার উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। মারধরে বাবার মাথা ফেটে যায় বলে অভিযোগ। তরুণীর শ্লীলতাহানি এবং তাঁর বাবাকে মারধরের ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ এবং তরুণীর বয়ানের ভিত্তিতে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে বলে জানা গিয়েছে। (Women Safety)

প্রকাশ্যেই তরুণীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের বুদবুদ এলাকার একটি দোকানে কর্মরত ওই তরুণী। অভিযোগ, তাঁকে জোর করে একটি টোটোয় তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে কয়েকজন। আচমকা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন তরুণী। পরিস্থিতি সামাল দিতে এবং বাধা দিতে এগিয়ে আসেন তাঁর বাবা। (Women Safety)

কিন্তু অভিযোগ, মেয়েকে রক্ষা করতে গিয়ে উল্টে হামলার মুখে পড়তে হয় তাঁকে। অভিযুক্তরা তাঁকে মারধর করে। হামলায় তাঁর মাথা ফেটে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়।

অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার

ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমেই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে। পাশাপাশি আক্রান্ত তরুণীর বয়ানও সংগ্রহ করা হয়। এই দুই সূত্রের ভিত্তিতে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা শুরু করেন তদন্তকারীরা। পুলিশি সূত্রে খবর, তদন্তের পর ঘটনায় জড়িত সন্দেহে মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে তরুণীর শ্লীলতাহানি এবং তাঁর বাবাকে মারধরের অভিযোগ রয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার নেপথ্যে থাকা কারণ এবং হামলার প্রকৃত বিবরণ জানার চেষ্টা চলছে। (Women Safety)

এদিকে রাজ্যের অন্য প্রান্তেও সাম্প্রতিক সময়ে নারী নির্যাতনের একাধিক অভিযোগ সামনে এসেছে। দমদমে নাচের ক্লাস সেরে বন্ধুর সঙ্গে ফেরার পথে এক তরুণীকে কটূক্তি ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল দুই যুবকের বিরুদ্ধে। এর আগে উত্তর ২৪ পরগনার গাইঘাটায় একাদশ শ্রেণির এক ছাত্রীর ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছিল। এবার উৎসবের মরশুমে পূর্ব বর্ধমানের এই ঘটনা নতুন করে নারী নিরাপত্তার প্রশ্ন সামনে আনল। প্রকাশ্য জায়গায় তরুণীকে হেনস্তার অভিযোগ, তাঁকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা এবং প্রতিবাদ করতে গিয়ে বাবার আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বিগ্ন স্থানীয়রা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন