32 C
Kolkata
Monday, April 20, 2026
spot_img

ভোটের প্রচারে এসে কাকে আক্রমণ করলেন কঙ্গনা

Aaj India Desk, পূর্ব মেদিনীপুর: বলিউডের কুইন তিনি । যদিও দীর্ঘদিন কোনো হিটের মুখ দেখেননি কঙ্গনা রানাউত ( Kangana Ranaut) । রাজনীতির ময়দানে পা দিয়েছেন বহুদিন । কিন্তু তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে নিজের নির্বাচনী ক্ষেত্র হিমাচল প্রদেশের মান্ডি জেলায় অনুপস্থিতি থাকা নিয়ে । যদিও স্বভাব সিদ্ধ ভঙ্গিতেই এসব অভিযোগ তুড়ি মেরে উড়িয়ে দেন কঙ্গনা । পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে প্রচারে বিজেপির তরফ থেকে দেশের অন্য প্রান্ত থেকে উড়িয়ে আনা হয়েছে নেতানেত্রীদের ।

আগে থেকেই শোনা গেছিল রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে কঙ্গনা রানাউত ( Kangana Ranaut) কেও প্রচারে আনা হবে।

কোথায় এলেন কঙ্গনা ( Kangana Ranaut) ?

কথামতোই রাজ্য বিধানসভা নির্বাচনের আগে শেষ রবিবারে এলেন কঙ্গনা। নন্দীগ্রামে এসে শুভেন্দু অধিকারীর হয়ে প্রচার করেন তিনি । শুভেন্দুর সমর্থনে রোড শোও করেন তিনি । অভিযোগ করেন এই রাজ্যে কেউ খোলাখুলি ভোট দিতে পারছেন না, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি ।

কাকে আক্রমণ করলেন কঙ্গনা রানাউত?

নন্দীগ্রামের জনগণের প্রতি ভাষণ দেন কঙ্গনা( Kangana Ranaut) । সেখানে তিনি বলেন , ” গতবার মমতাকে এখান থেকে তাড়ানো হয়েছিল। আর এবার মমতা এখান আসার নাম করেন না। নন্দীগ্রামের নামে ভয় পান মমতা।”

রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও এদিন উষ্মা প্রকাশ করেন কঙ্গনা । কান্দিতে এক রোড শো চলাকালীন কঙ্গনা বলেন মমতা সমগ্র দেশের নারীদেরই পেছন থেকে ছুরিকাঘাত করেছেন। সমগ্র জাতির নারী ও কন্যারা আজ হতাশ। বিশেষ করে বাংলার ক্ষেত্রে, তিনি এখানকার কন্যাদের পরিস্থিতিকে এক চরম ট্র্যাজেডিতে পরিণত করেছেন। প্রতিদিন এখানে ধর্ষণ হচ্ছে, চলছে হেনস্থা। রাত ৮ টার পর মেয়েরা এখানে ঘর থেকে বেরোতে পারবেন না বলে মমতা জানিয়ে দিয়েছেন , ধর্ষণের ক্ষতিপূরণ কেবল কিছু টাকা । সমগ্র রাজ্য মমতা অনুপ্রবেশকারী দিয়ে ভরিয়ে দিয়েছেন। ২৯ তারিখের পর মোদিজি এই সব কিছু ঠিক করে দেবেন ।…’

 

 

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন