30 C
Kolkata
Tuesday, May 12, 2026
spot_img

ফের বাড়ছে গরমের দাপট , কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

Aaj India Desk, কলকাতা : রাজ্যে রাজনৈতিক পালাবদলের সাথে সাথে বদলাচ্ছে আবহাওয়ার চরিত্রও। কয়েকদিন হালকা বৃষ্টির সাথে কালবৈশাখীর ফলে গরমের দাবদাহ থেকে স্বস্তি পেয়েছিল রাজ্যবাসী। তবে এবার ফের বাড়ছে গরমের দাপট। (Weather Forecast)

কেমন থাকবে কলকাতার আবহাওয়া ? 

আজ কলকাতার আকাশ মূলত মেঘ মুক্ত থাকতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ অত্যন্ত বেশি থাকায় ভ্যাপসা গরমে নাজেহাল হতে পারেন শহরবাসী।

তবে কোথাও কোথাও হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ফলে দুপুরের পর তাপপ্রবাহের মতো অস্বস্তিকর পরিস্থিতি তৈরি নাও হতে পারে। প্রয়োজন ছাড়া দীর্ঘক্ষণ রোদে না থাকার পরামর্শ আবহাওয়া দপ্তরের। (Weather Forecast)

গরম থেকে স্বস্তি মিলবে উত্তরবঙ্গে? 

মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উপর ঘূর্ণাবর্ত এবং রাজস্থান থেকে উত্তরবঙ্গ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর প্রভাবেই আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। (Weather Forecast)

তবে পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নদী ও ঝোরাগুলিতে জলস্তর বাড়তে পারে বলে প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। চা-বাগান এলাকা এবং পর্যটন কেন্দ্রগুলিতেও বাড়তি নজরদারি চলছে।

কেমন থাকবে দক্ষিণবঙ্গ ? 

দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আপাতত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হতে পারে।

কিছু জেলায় বিকেলের দিকে হালকা বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভবনা রয়েছে। ফলে আগামী কয়েকদিন বঙ্গবাসীর গরমের সঙ্গেই লড়াই কিছুটা হলেও কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন