26.6 C
Kolkata
Friday, September 25, 2026
spot_img

‘ঘর ভেঙে যাচ্ছে’ বলেই Gen Z-কে পাশে থাকার ডাক! গোবিন্দা-কোমলের ঘনিষ্ঠতার মাঝেই বিস্ফোরক স্ত্রী সুনীতা!

Aaj India Desk, মুম্বাই : ফের চর্চার কেন্দ্রে জনপ্রিয় অভিনেতা গোবিন্দা ও সুনীতা আহুজার (Sunita Ahuja) ৩৯ বছরের দাম্পত্য জীবন! একদিকে অভিনেতার ‘রূপা’ ছবির সহ-অভিনেত্রী কোমল রানি স্বর্ণকরের সঙ্গে ঘনিষ্ঠতার জল্পনা, অন্যদিকে প্রকাশ্যেই ‘জীবনের রাক্ষস’-এর কথা বলছেন সুনীতা। সব মিলিয়ে বলিউডের এই তারকা দম্পতিকে ঘিরে গসিপের পারদ চড়ছে।

সম্প্রতি মুম্বইয়ে গোবিন্দা ও কোমলকে একসঙ্গে দেখা যায়। এর পরই তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়। যদিও গোবিন্দা বিষয়টিকে পেশাগত সম্পর্ক হিসেবেই দেখিয়েছেন। তাঁর দাবি, সহ-অভিনেতাদের সঙ্গে মন্দিরে যাওয়া তাঁর কাছে নতুন কিছু নয়।

এর মধ্যেই কলকাতায় এসে দক্ষিণেশ্বরে কালী মন্দিরে পুজো দেন সুনীতা (Sunita Ahuja)। আর সেখানেই তাঁর মন্তব্য ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। মন্দির থেকে বেরিয়ে সুনীতা বলেন, “আমার জীবনেও কিছু রাক্ষস রয়েছে।” তাঁর বক্তব্য, ওই ‘রাক্ষসদের’ ধ্বংস করার জন্য তিনি মা কালীর কাছে প্রার্থনা করেছেন। শুধু তাই নয়, নিজের জীবনের বাধা-বিপত্তি দূর করার জন্যও দেবীর কাছে প্রার্থনা করেছেন বলে জানান তিনি। এরপরই কার্যত আবেগঘন আবেদন সুনীতার, এই পরিস্থিতিতে যেন মহিলা সমাজ এবং জেন জি তাঁর পাশে দাঁড়ান। সুনীতার কথায়, “যা আমার সঙ্গে হচ্ছে, সেটা ভালো হচ্ছে না। আমার ঘর অকারণে ভেঙে যাচ্ছে।” এমনকি তিনি প্রশ্ন ছুড়ে দেন, “কোনও মেয়ের মেয়ে বা পুত্রবধূকে যদি এমন পরিস্থিতির মধ্যে পড়তে হয়, তাহলে পরিবার কীভাবে প্রতিক্রিয়া জানাবে?” এই বক্তব্যের পরেই বেড়েছে জল্পনা। তবে কি কোমলকেই নিজের সংসারের ‘রাক্ষস’ বলে মনে করছেন সুনীতা ?

উল্লেখ্য, গোবিন্দা ও সুনীতার (Sunita Ahuja) বিয়ে ১৯৮৭ সালে। ২০২৪ সালের ডিসেম্বর থেকেই তাঁদের দাম্পত্য নিয়ে নানা জল্পনা প্রকাশ্যে আসে। এমনকি সুনীতার ডিভোর্স পিটিশন দায়ের করার খবরও উঠে আসে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে গোবিন্দার ম্যানেজার আলাদা থাকার খবর স্বীকার করলেও জানান, পরে সমস্যার সমাধান হয়ে গিয়েছে। এরপর চলতি বছরের আগস্টে সুনীতা ডিভোর্স পিটিশন প্রত্যাহার করেন বলে রিপোর্ট আসে। কিন্তু ঠিক সেই সময়ই গোবিন্দা ও কোমলকে ঘিরে নতুন সম্পর্কের গুঞ্জন শুরু হয়। বিমানবন্দর থেকে শুরু করে মন্দির, একাধিক জায়গায় তাঁদের একসঙ্গে দেখা যাওয়ায় সেই জল্পনায় নতুন মাত্রা যোগ হয়। যদিও গোবিন্দা সরাসরি কোনও সম্পর্কের কথা স্বীকার করেননি। বরং তাঁর বক্তব্য, বিষয়টি ব্যক্তিগত এবং তিনি কোমলের সঙ্গে পেশাগত সম্পর্ক বজায় রাখছেন। তবে এর মধ্যেই সুনীতার সাম্প্রতিক ‘রাক্ষস’, ‘ঘর ভেঙে যাওয়া’ এবং Gen Z-এর কাছে সমর্থনের আবেদন এখন নতুন করে প্রশ্ন তুলছে, সত্যিই কি চিড় ধরেছে গোবিন্দা-সুনীতার ৩৯ বছরের দীর্ঘ দাম্পত্যে ?

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন