32.1 C
Kolkata
Tuesday, July 7, 2026
spot_img

কলকাতা মেট্রোতে নতুন আইন! বিনা টিকিটে যাত্রায় দ্বিগুণ জরিমানা ?

Aaj India Desk, কলকাতা : কলকাতা মেট্রোয় (Kolkata Metro) যাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কার্যকর হতে চলেছে জন বিশ্বাস আইন, ২০২৬। নতুন নিয়মে বিনা টিকিটে যাতায়াত, মেট্রো স্টেশনে ধূমপান, মদ্যপ অবস্থায় যাত্রীদের বিরক্ত করা, অশালীন আচরণ এবং নিষিদ্ধ এলাকায় প্রবেশের মতো একাধিক নিয়মভঙ্গের ক্ষেত্রে জরিমানা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। কয়েকটি অপরাধে কারাদণ্ডের ব্যবস্থাও রাখা হয়েছে। ইতিমধ্যেই প্রতিটি স্টেশনে নতুন নিয়মের বিজ্ঞপ্তি টাঙানোর কাজ শুরু করেছে মেট্রো কর্তৃপক্ষ।

নতুন নিয়ম অনুযায়ী, বিনা টিকিটে ধরা পড়লে ২৫০ টাকার বদলে এখন ৫০০ টাকা জরিমানা দিতে হবে। একইভাবে কম দূরত্বের টিকিট কেটে বেশি দূরত্ব ভ্রমণ করলেও এই নিয়ম প্রযোজ্য হবে। কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ জানিয়েছে, একজন যাত্রীর সঙ্গে একই গেট দিয়ে অন্য কেউ বেরিয়ে গেলে তাকেও বিনা টিকিটের যাত্রী হিসেবে গণ্য করা হবে এবং জরিমানা করা হবে।

মেট্রোর কোচ, কামরা এবং ভূগর্ভস্থ স্টেশনে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিয়ম ভাঙলে ২ হাজার টাকা জরিমানা করা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট যাত্রীর টিকিট বা পাস বাজেয়াপ্ত করা হতে পারে। যদি কেউ জরিমানা দিতে অস্বীকার করেন, তাহলে তাঁকে আদালতে পেশ করা হবে। সেক্ষেত্রে ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। অন্যদিকে, মদ্যপ অবস্থায় অন্য যাত্রীদের বিরক্ত করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে মেট্রো থেকে নামিয়ে দেওয়া হবে। পাশাপাশি ১ হাজার টাকা পর্যন্ত জরিমানা, ২৪ ঘণ্টা পর্যন্ত কারাদণ্ড অথবা উভয় শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে।

মেট্রো চত্বরে অশালীন ভাষা ব্যবহার, অসভ্য আচরণ বা অন্য যাত্রীদের অসুবিধায় ফেললে ২৫০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট যাত্রীর টিকিটও বাতিল করা হবে। পাশাপাশি অনুমতি ছাড়া মেট্রো ট্র্যাক বা অন্য কোনও নিষিদ্ধ এলাকায় প্রবেশ করলে ৫০০ টাকা জরিমানা করা হবে।

নতুন আইন শুধু যাত্রীদের জন্য নয়, মেট্রো কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। দায়িত্ব পালনকালে কোনও কর্মী মদ্যপ অবস্থায় ধরা পড়লে তাঁর বিরুদ্ধে এক বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা অথবা উভয় শাস্তির ব্যবস্থা রয়েছে।

নতুন নিয়ম কার্যকর হওয়ার আগেই যাত্রীদের সচেতন করতে প্রতিটি মেট্রো স্টেশনে বিজ্ঞপ্তি লাগানোর কাজ শুরু করেছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। কর্তৃপক্ষের আবেদন, নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সকল যাত্রী যেন নিয়ম মেনে চলেন এবং প্রশাসনকে সহযোগিতা করেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন