30.9 C
Kolkata
Sunday, November 8, 2026
spot_img

বড় জেল তৈরির ঘোষণা শুভেন্দুর! ‘প্রথম উদ্বোধক হিসেবে তিনিই ঢুকবেন’ – পাল্টা কটাক্ষ সেলিমের!

Aaj India Desk, কলকাতা: ভুয়ো চিকিৎসকদের চিহ্নিত করতে চিকিৎসকদের নথিপত্র যাচাই করার কথা সম্প্রতি জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত চট্টোপাধ্যায় (Sharadwat Chatterjee)। সেই প্রসঙ্গেই এবার বড় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, দুর্নীতিতে যুক্ত ব্যক্তিদের রাখার জন্য এত বড় জেলও যথেষ্ট নয়। তাই আরও বড় জেল তৈরির পরিকল্পনা করা হচ্ছে।

দুর্নীতি নিয়ে কী বললেন শুভেন্দু?

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিভিন্ন দুর্নীতির প্রসঙ্গ তোলেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিটি তৈরি করা হয়েছে। এই কমিটির নেতৃত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু এবং আইপিএস আধিকারিক জয় রামন।

শুভেন্দু জানান, মনরেগা, স্বাস্থ্যসাথী, আবাস যোজনা, আমফান ত্রাণ, মিড ডে মিল এবং সর্বশিক্ষা অভিযানের মতো বিভিন্ন প্রকল্পে কোথায় কত টাকা দুর্নীতি হয়েছে, তা তদন্ত করে দেখা হবে। তাঁর বক্তব্য, দুর্নীতির মাধ্যমে যাঁরা সম্পত্তি তৈরি করেছেন, তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এবং প্রয়োজনে নিলামে বিক্রি করে সেই টাকা সরকারি কোষাগারে জমা করা হবে। পাশাপাশি, তৃণমূলের আমলে কাউন্সিলর থেকে শুরু করে দলের শীর্ষ নেতৃত্ব পর্যন্ত প্রায় ২০ হাজার কোটি টাকা সরানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

শুভেন্দুর আরও দাবি, ২০২৫ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত দুই ত্রৈমাসিকে রাজ্যের রাজস্ব আদায় হয়েছে ৩৩ হাজার কোটি টাকা। তাঁর হিসাব অনুযায়ী, আগের সময়ের তুলনায় অতিরিক্ত ৪ হাজার কোটি টাকা রাজস্ব এসেছে। এই হিসাব ধরে তিনি অভিযোগ করেন, পাঁচ বছরে প্রায় ৪০ হাজার কোটি টাকা রাজ্যের কোষাগারে আসার কথা থাকলেও সেই টাকা বিদেশে পাচার করা হয়েছে।

অভিষেকের বাড়ির সামনে অশান্তি নিয়ে কী বললেন?

অন্যদিকে, জন্মদিনের আগের রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বচসা ও হাতাহাতির ঘটনা নিয়েও শুভেন্দুকে প্রশ্ন করা হয়। তবে সেই প্রশ্নের উত্তরে অভিষেকের নাম না করে তিনি বলেন, ‘‘কেন এইসব লোকের নাম বলে কালীমন্দির অপবিত্র করছেন!’’

শুভেন্দুর মন্তব্যের পাল্টা জবাব সেলিমের

মুখ্যমন্ত্রীর জেল তৈরির মন্তব্যের কড়া সমালোচনা করেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammed Salim)। তাঁর প্রশ্ন, শিক্ষক নিয়োগ থেকে শুরু করে ১০০ দিনের কাজের প্রকল্পে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই টাকা উদ্ধারের কথা কি মুখ্যমন্ত্রী বলেছেন? সারদা এবং নারদা মামলার প্রসঙ্গও তোলেন তিনি। সেলিমের বক্তব্য, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে কিছু বলছেন না। উল্টে তিনি কটাক্ষ করে বলেন, ভবিষ্যতে যদি নতুন জেলের উদ্বোধন হয়, তাহলে প্রথম বন্দি হিসেবে মুখ্যমন্ত্রীকেই সেখানে দেখা যেতে পারে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন