24.4 C
Kolkata
Saturday, November 7, 2026
spot_img

মাদকমুক্ত বাংলা গড়তে বড় অভিযান! মাত্র ৮ দিনেই গ্রেফতার ৩৭৮, উদ্ধার ৬৪ কোটির সামগ্রী

Aaj India Desk, কলকাতা: মাদক পাচার (Drug smuggling) ও বেআইনি কারবার বন্ধ করতে রাজ্যজুড়ে বড়সড় অভিযান চালাল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। মাত্র আট দিনের এই অভিযানে গ্রেফতার (Arrest) করা হয়েছে ৩৭৮ জনকে। পাশাপাশি উদ্ধার হয়েছে মাদক এবং নগদ অর্থ মিলিয়ে প্রায় ৬৪ কোটি টাকার সামগ্রী। শনিবার মুখ্যমন্ত্রীর দফতরের তরফে এই তথ্য জানানো হয়েছে। রাজ্যকে মাদকমুক্ত করতে আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে বলে জানিয়েছে সরকার।

গত ৩১ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় এই বিশেষ অভিযান চালানো হয়। আট দিনে মাদক সংক্রান্ত মোট ২১২টি মামলা দায়ের হয়েছে। এই ঘটনাগুলিতে গ্রেফতার করা হয়েছে ৩৭৮ জনকে। প্রশাসনের লক্ষ্য শুধু মাদক বিক্রি বন্ধ করা নয়, এর পিছনে থাকা বড় চক্রগুলিকেও খুঁজে বের করা।

রাজ্য সরকারের দেওয়া হিসাব অনুযায়ী, অভিযানে ২১.৫ কেজি হেরোইন, ব্রাউন সুগার ও মরফিন উদ্ধার হয়েছে। এছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে ৮৪০ কেজি গাঁজা এবং ৩ লক্ষ ৬৭ হাজার ইয়াবা ও অন্যান্য মাদক ট্যাবলেট। উদ্ধার হয়েছে কোডিন মেশানো ১৩ হাজার ৮১৩ বোতল কাশির সিরাপও।

মাদক ব্যবসার সঙ্গে যুক্ত আর্থিক লেনদেনের উপরেও নজর রাখছে প্রশাসন। ইতিমধ্যে ১১০ জন অভিযুক্তের বিরুদ্ধে ৬৮টি আর্থিক তদন্ত শুরু হয়েছে। এই কারবারের সঙ্গে যুক্ত প্রায় ১ কোটি টাকার সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে।এছাড়াও আগে বাজেয়াপ্ত করা প্রায় ১০১ কোটি টাকার মাদক নষ্ট করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় ৩০০ বিঘারও বেশি জমিতে বেআইনিভাবে গাঁজা চাষের সন্ধান মেলে। সেই চাষও ধ্বংস করেছে প্রশাসন।

পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেও উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকায় মোট ২১৫টি সচেতনতামূলক কর্মসূচি করা হয়েছে। এর মাধ্যমে প্রায় ৭৭ হাজার মানুষের কাছে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। মাদক কারবারের বিরুদ্ধে আগামী দিনেও কড়া পদক্ষেপ জারি থাকবে বলে জানিয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন