30.6 C
Kolkata
Monday, November 9, 2026
spot_img

ঝাড়ুদার পদেও এমএ, পিএইচডি পাশদের আবেদন! ইন্টারভিউয়ের দিনই বন্ধ নিয়োগ প্রক্রিয়া, কী ঘটল মহিষাদলে?

Aaj India Desk, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজ কলেজে (Mahishadal Raj College)ঝাড়ুদার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতেই আবেদন (Application) জমা পড়ে প্রচুর। সেই পদে আবেদন করেন এমএ (MA) পাশ যুবক-যুবতীরা। এমনকী, আবেদনকারীদের মধ্যে ছিলেন পিএইচডি (PhD) ডিগ্রিধারীরাও। কিন্তু নির্দিষ্ট দিনে ইন্টারভিউ দিতে কলেজে পৌঁছে চমকে যান চাকরিপ্রার্থীরা। কারণ, কলেজ কর্তৃপক্ষ আগেই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে দিয়েছে। ফলে দূরদূরান্ত থেকে এসেও ইন্টারভিউ দিতে পারেননি তাঁরা।

ঘটনাটি ঘটেছে শনিবার। মহিষাদল রাজ কলেজে চুক্তিভিত্তিক শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। মোট ২০টি শূন্যপদে কর্মী নেওয়ার কথা ছিল। সেই অনুযায়ী শনিবার আবেদনকারীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। নির্ধারিত সময়ে পূর্ব মেদিনীপুর-সহ বিভিন্ন জেলা থেকে চাকরিপ্রার্থীরা কলেজে হাজির হন। কিন্তু সেখানে পৌঁছে তাঁরা দেখেন, ইন্টারভিউ বাতিলের বিজ্ঞপ্তি টাঙানো হয়েছে।

হঠাৎ করে নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই ক্ষোভ প্রকাশ করেন চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ, অনেক দূর থেকে সময় ও অর্থ খরচ করে এসেও কোনও লাভ হল না। এই ঘটনাকে কেন্দ্র করে জেলাজুড়ে শুরু হয়েছে বিতর্ক। কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল।

অন্যদিকে, কলেজের অধ্যক্ষ গৌতম মাইতির বক্তব্য, বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রত্যাশার তুলনায় অনেক বেশি আবেদন জমা পড়েছে। সেই কারণেই শুক্রবার বিকেল ৫টার পর ইন্টারভিউ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ভবিষ্যতে নির্দিষ্ট নিয়ম মেনে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলেও জানিয়েছেন তিনি। তবে কলেজের এই সিদ্ধান্তে তৈরি হওয়া হয়রানি ও ক্ষোভের পরিস্থিতি নিয়ে এখনও বিতর্ক অব্যাহত।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন