30.9 C
Kolkata
Sunday, November 8, 2026
spot_img

‘আমার কালীপুজোয় যাতে কেউ আসতে না পারে…!’ ভাইপোর বাড়ির সামনে তান্ডবে ক্ষোভে ফেটে পড়লেন মমতা!

কলকাতা: একদিকে বাড়িতে কালীপুজোর প্রস্তুতি, অন্যদিকে ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ির সামনে রাতভর উত্তেজনা! জন্মদিনের রাতেই কালীঘাটে BJP-TMC সংঘর্ষের অভিযোগ ঘিরে সকাল থেকে তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। আর বেলায় অভিষেকের বাড়ির সামনে পৌঁছেই পুলিশের গাড়ি দেখে রীতিমতো ক্ষোভে ফেটে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর বিস্ফোরক প্রশ্ন, ‘পুলিশের এত গাড়ি কেন? কিডন্যাপ করতে এসেছে?’ শুধু তাই নয়, নিজের বাড়ির কালীপুজোতেও বাধা দেওয়ার অভিযোগ তুললেন তিনি। মমতার দাবি, এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে যাতে তাঁর বাড়ির কালীপুজোয় কেউ আসতে না পারেন!

কালীপুজোর আয়োজনেও বাধা? ক্ষোভ মমতার!

কালীঘাটে দাঁড়িয়ে মমতা (Mamata Banerjee) অভিযোগ করেন, তাঁর বাড়িতে কালীপুজোর আয়োজন রয়েছে। অথচ সেখানে একাধিক পুলিশের গাড়ি নিয়ে আসা হয়েছে। তাঁর কথায়, ‘আমার বাড়িতে পুজো রয়েছে। এখন দেখছি একাধিক গাড়ি নিয়ে এসেছে। কিডন্যাপ করতে এসেছে। বেআইনি কাজ চলছে।’

এরপরই কালীপুজোকে কেন্দ্র করে আরও গুরুতর অভিযোগ তোলেন তিনি। মমতার (Mamata Banerjee) দাবি, পাড়ার ক্লাবে পুজোর কাজ করতে দেওয়া হয়নি। উল্টে রাস্তা আটকে অন্য একটি পুজোর আয়োজন করা হচ্ছে। তাঁর অভিযোগ, এমনভাবে রাস্তা আটকে রাখা হচ্ছে যাতে তাঁর বাড়ির কালীপুজোয় কেউ আসতে না পারেন।

‘ক’টা বুলডোজার আছে আপনাদের?’ প্রকাশ্যে চ্যালেঞ্জ মমতার!

শুধু পুলিশের গাড়ি কিংবা কালীপুজোর আয়োজন নিয়ে অভিযোগ তুলেই থামেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। মমতার কথায়, ‘ক’টা বুলডোজার আছে আপনাদের? আমি এখানে দাঁড়িয়ে আছি। আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান।’

তাঁর অভিযোগ, রাত তিনটের সময় যখন মানুষ ঘুমিয়ে থাকেন, তখনই হামলা চালানো হয়েছে। এই ধরনের ঘটনাকে ‘গুন্ডাগিরি’ বলেও আক্রমণ শানান তিনি। মমতার প্রশ্ন, ‘তোমরা অত্যাচার করবে আর আমরা বুক বুঁজে তা সহ্য করব? লুম্পেনরা এসেছে রাত ৩টের সময়ে। যখন মানুষ ঘুমোয় তখন এসে হামলা করছে? কে অধিকার দিল? গণতন্ত্র নেই?’

অভিষেকের বাড়ির সামনে রাতভর উত্তেজনা, পুলিশের ভূমিকায় প্রশ্ন!

উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্মদিনের রাতেই তাঁর বাড়ির সামনে BJP ও TMC-র মধ্যে সংঘর্ষের অভিযোগ ওঠে। ভোররাত পর্যন্ত দু’পক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ। সকাল পর্যন্ত অভিষেকও অবস্থানে বসেছিলেন। পরে তাঁর সঙ্গে দেখা করতে সেখানে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

কালীঘাট থানার ওসির বিরুদ্ধেও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন তিনি। মমতার বক্তব্য, পুলিশ সরকারের নিয়ন্ত্রণে কাজ করলেও কোনও পরিস্থিতিতে যখন সীমা অতিক্রম করে, তখন তা মেনে নেওয়া যায় না। প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

একদিকে অভিষেকের বাড়ির সামনে রাতভর সংঘর্ষের অভিযোগ, অন্যদিকে নিজের বাড়ির কালীপুজোয় বাধা দেওয়ার অভিযোগ, সব মিলিয়ে কালীঘাটের পরিস্থিতি ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। তবে মমতার অভিযোগের জবাবে BJP-র বক্তব্য কী, আর এই সংঘাতের জল শেষ পর্যন্ত কতদূর গড়ায়, এখন সেটাই দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন