Aaj lndia Desk,কলকাতা: বিধানসভা ভোটের আগেই কলকাতা পুলিশের অফিসার রামকৃষ্ণ কয়াল (Ramkrishna Kayal) – এর মন্তব্যে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন। শুধু রাজনৈতিক সমালোচনাই নয়, মুসলিম সম্প্রদায়কে নিয়েও বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি।
ভিডিওতে তিনি তৃণমূলকে ‘জিহাদি ‘ মানসিকতার সঙ্গে তুলনা করেছিলেন , ভিডিও প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে লালবাজার।আচরণবিধি ভঙ্গ এবং বিতর্কিত মন্তব্যের অভিযোগে তাঁকে সাসপেন্ড করা হয়। তবে রাজ্যে সরকার পরিবর্তনের পর পরিস্থিতিতে আসে নতুন মোড়। নতুন প্রশাসন ক্ষমতায় আসার পর রামকৃষ্ণ কয়ালের সাসপেনশন প্রত্যাহার করে তাঁকে ফের ডিউটিতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিল লালবাজার।
গত শুক্রবার লালবাজারের তরফে জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, রামকৃষ্ণ কয়ালের সাসপেনশন তুলে নেওয়া হয়েছে। সূত্রের খবর, সেই নির্দেশিকা ইতিমধ্যেই ইমেইলের মাধ্যমে তাঁর কাছেও পৌঁছে দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের সেন্ট্রাল রিজার্ভ অফিস থেকেই ফার্স্ট ব্যাটালিয়নের ডেপুটি কমিশনারকে পুনর্বহালের বিষয়টি জানানো হয়। ফলে দীর্ঘ বিরতির পর আবারও সরকারি দায়িত্ব পালনের পথে ফিরলেন তিনি।
RamkrishnaKayal #KolkataPolice #Lalbazar


