34 C
Kolkata
Monday, May 25, 2026
spot_img

অভিষেকের ‘শান্তিনিকেতন’ বাড়ি থেকে LED মনিটর নিয়ে বেরোল পুলিশ, উঠছে একাধিক প্রশ্ন

Aaj India Desk, কলকাতা: বেআইনি নির্মাণ বিতর্কের মাঝেই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কালীঘাটের ‘শান্তিনিকেতন’ বাড়িতে পৌঁছল কলকাতা পুলিশ (Kolkata Police)। আজ (সোমবার) বিকেল চারটে নাগাদ লালবাজার থেকে কয়েকজন পুলিশ আধিকারিক সেখানে যান। প্রায় ২০ থেকে ২৫ মিনিট বাড়ির ভিতরে থাকার পর তাঁদের বেরিয়ে আসতে দেখা যায়। এক আধিকারিকের হাতে ছিল একটি বড় LED মনিটর, যা পরে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। ঠিক কী কারণে পুলিশ সেখানে গিয়েছিল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। পুলিশের তরফেও কোনও মন্তব্য করা হয়নি। ঘটনার পর থেকেই শুরু হয়েছে জল্পনা। কিছুক্ষণ পর বাড়ির অন্য সদস্যদেরও একটি গাড়িতে করে বেরিয়ে যেতে দেখা যায়। তবে পুরো ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই কলকাতা পুরসভার পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ১৮৮A হরিশ মুখার্জি রোডের ‘শান্তিনিকেতন’ বাড়ি এবং ১২১ কালীঘাটের আরও একটি বাড়িতে নোটিস পাঠানো হয়েছিল। অভিযোগ, ওই সব জায়গায় নিয়ম না মেনে কিছু নির্মাণ ও পরিবর্তনের কাজ হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই পুরসভার বিল্ডিং বিভাগ এবং অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্ট আলাদা করে নোটিস দেয়।

জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্ডস’, তাঁর মা লতা বন্দ্যোপাধ্যায় ও অমিত বন্দ্যোপাধ্যায়-সহ মোট ১৭ জনের নামে নোটিস পাঠানো হয়েছে। তাছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নীচেই রয়েছে ‘অভিষেক হার্ডওয়্যার’ নামে একটি দোকান, যা মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ের নামে বলে জানা গিয়েছে। অভিযোগ, সেখানেও নিয়ম না মেনে কিছু নির্মাণের কাজ হয়েছে। সেই কারণেই ৪০০(১) ধারায় নোটিস পাঠিয়েছে কলকাতা পুরসভা।

এই নোটিসের জবাব দেওয়ার জন্য আগেই কিছুটা সময় চেয়েছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি সেই চিঠির উত্তরও জমা দিয়েছেন বলে জানা গিয়েছে। আর ঠিক এই ঘটনাক্রমের মাঝেই সোমবার বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছন কলকাতা পুলিশের কয়েকজন আধিকারিক। তাঁদের উপস্থিতিকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা। তবে পুরো ঘটনার সঙ্গে পুরসভার নোটিসের কোনও যোগ আছে কি না, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। এছাড়াও আজ পুলিশ কেন সেখানে গিয়েছিল, তা এখনও পর্যন্ত সামনে আসেনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন