26 C
Kolkata
Friday, November 27, 2026
spot_img

শাহরুখকে ‘চুপ’ থাকার নির্দেশ অনন্ত আম্বানির? ভাইরাল রিলে মানহানি, ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস ‘বাদশা’র!

Aaj India Desk, মুম্বই : ফের বিতর্কের মুখে শাহরুখ খান। সম্প্রতি অনন্ত আম্বানির সাথে একটি রিল ভাইরাল হতেই নানান তির্যক মন্তব্য ধেয়ে আসে তাঁদের দিকে। এই পরিস্থিতিতে এবার মানহানিকর দাবি ছড়ানোর অভিযোগে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর সুবিজ্ঞ শর্মাকে আইনি নোটিস পাঠিয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান (Shah Rukh Khan Legal Notice)। তাঁকে ৪৮ ঘণ্টার সময়সীমা দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন অভিনেতা।

কী ঘটেছিল মঞ্চে?

গত ২১ নভেম্বর মুম্বইয়ে আয়োজিত ‘গ্লোবাল পিস অনার্স’-এর মঞ্চে উপস্থিত ছিলেন সদগুরু, অনন্ত আম্বানি ও শাহরুখ খান। অনুষ্ঠানের একটি কথোপকথনের ভিডিওর কিছু অংশ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেই ভিডিওটির ভিত্তিতে ইনস্টাগ্রামে একটি রিল পোস্ট করেন ইনফ্লুয়েন্সর সুবিজ্ঞ শর্মা। তাঁর দাবি ছিল, অনুষ্ঠানের মঞ্চে অনন্ত আম্বানি শাহরুখ খানকে ‘চুপ থাকতে’ বলছিলেন। রিলের ক্যাপশনেও এমন ইঙ্গিত দেওয়া হয়, যাতে শাহরুখকে অসম্মান করা হয়েছে বলে মনে হয়।

কী দাবি শাহরুখের ? 

শাহরুখ খানের আইনি দলের বক্তব্য, ভাইরাল ভিডিওর উপস্থাপনা এবং তার সঙ্গে জুড়ে দেওয়া দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। কথোপকথনের আসল প্রেক্ষাপট বিকৃত করে অভিনেতার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা হয়েছে বলেও অভিযোগ। এই পরিপ্রেক্ষিতেই সুবিজ্ঞ শর্মাকে আইনি নোটিস (Shah Rukh Khan Legal Notice) দেওয়া হয়েছে। সেই নোটিসে বলা হয়েছে —

  • বিতর্কিত রিল অবিলম্বে সরিয়ে ফেলতে হবে।
  • ভবিষ্যতে এই ধরনের দাবি ছড়ানো যাবে না।
  • ভিডিওর সঙ্গে যুক্ত ক্যাপশন ও বক্তব্য সংশোধন অথবা মুছে ফেলতে হবে।
  • মূল ভিডিও, তথ্যসূত্র, প্রকাশনার নথি এবং সংশ্লিষ্ট কথোপকথনের রেকর্ড সংরক্ষণ করতে হবে।
  • নোটিস পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তার লিখিত জবাব দিতে হবে।

নির্দেশগুলি পালন না করা হলে মানহানির মামলা করার আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

তবে আইনি নোটিস (Shah Rukh Khan Legal Notice) পাওয়ার পর ভিডিওবার্তায় পাল্টা বক্তব্য দিয়েছেন সুবিজ্ঞ শর্মা। তাঁর দাবি, এই বিষয়ে তাঁদের বক্তব্য মতপ্রকাশের স্বাধীনতার আওতায় পড়ে। শাহরুখ খানের আপত্তি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর দাবি, ভিডিও প্রকাশের মাধ্যমে শাহরুখকে অপমান করা তাঁদের উদ্দেশ্য ছিল না। বরং অভিনেতার অসম্মানের প্রতিবাদ জানাতেই তাঁরা বিষয়টি তুলে ধরেছেন। তবে এই বিষয়ে শাহরুখ খানের তরফে আর কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন