36.9 C
Kolkata
Friday, June 12, 2026
spot_img

“শুধু লোগোটাই আছে!”— দলের ফাটলের মাঝেই তৃণমূলকে তুলোধোনা লকেটের!

Aaj India Desk, কলকাতা : দলের অন্দরের মতবিরোধ এবং নেতাদের দলবদলের আবহে ফের তৃনমূল কংগ্রেসকে আক্রমণ করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। শুক্রবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, তৃণমূল কংগ্রেস দল এখন শুধুমাত্র তাদের প্রতীক বা লোগোর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে, তাদের কাছে আর কিছুই নেই।

কী বললেন লকেট?

লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee) বক্তব্য, তৃণমূলের পুরোনো ‘মা-মাটি-মানুষ’ স্লোগানের মূল চেতনাই হারিয়ে গিয়েছে। তাদের কাজ ও দুর্নীতির ফলে বাংলার মানুষও আজ আর তাঁদের পাশে নেই। একই সাথে মাটি ও মানুষ দুইই হারিয়েছে তৃনমূল।

পাশাপাশি তৃনমূল নেতাদের বিরুদ্ধে চলমান বিভিন্ন অভিযোগ ও বিতর্কের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত বলেও তিনি দাবি করেন। তাঁর মতে, যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁদের তদন্তে পূর্ণ সহযোগিতা করা উচিত।

দুর্নীতির প্রসঙ্গ তুলে অভিষেককে খোঁচা 

বিজেপি নেত্রী এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সরাসরি নিশানা করেন। অতীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় দোষী প্রমাণিত হলে শাস্তি মেনে নেওয়ার কথা বলেছিলেন। সেই প্রসঙ্গ উল্লেখ করেই বর্তমান পরিস্থিতি নিয়ে কটাক্ষ করেন লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। তিনি বলেন, “আজ অভিষেকের সেই অহংকার কোথায় গেছে ? এখন নিজের শাস্তি মানছেন না কেনো ?”

উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বর্তমানে একাধিক রাজনৈতিক ও আইনি বিতর্ক তৈরি হয়েছে। গতকালই বিধায়কদের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে তাঁকে ভবানী ভবনে ডেকে টানা ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে CID। অন্যদিকে নির্বাচনী প্রচারের সময় তাঁর কিছু বক্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এর পাশাপাশি শিক্ষক নিয়োগ ও কয়লা পাচার সংক্রান্ত পুরনো তদন্তেও তাঁর নাম উঠে এসেছে।

যদিও এই অভিযোগগুলো তিনি এবং তৃণমূল কংগ্রেস বারবার খারিজ করে পাল্টা রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে। বিধানসভা নির্বাচনের বিপুল পরাজয়ের পর দলের অন্দরেও তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে, ফলে প্রশাসনিক, আইনি ও রাজনৈতিক, তিন দিক থেকেই চাপের মুখে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে বিজেপির খোঁচা ছাড়াও দলের অন্দরেও বার বার হেনস্তার শিকার হচ্ছেন তিনি। এবার তাঁর আগামী পদক্ষেপ কি হয়, সেটাই দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন