36.9 C
Kolkata
Friday, June 12, 2026
spot_img

এবার বেসুরো কেষ্ট! কি বললেন বীরভূমের দর্দণ্ডপ্রতাপ নেতা?

কলকাতা: এক এক করে সৈনিক হারাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের তরুণ তুর্কিদের অনেককেই খুইয়েছেন। এবার তাঁর কয়েক দশকের বিশ্বস্ত সহযোদ্ধাদের গলাতেও অন্য সুর। বৃহস্পতিবারই মমতাকে আল্টিমেটাম দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার বীরভূমের দর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মন্ডলের (Anubrata Mondal) মুখেও সাফ কথা।

কি বললেন অনুব্রত?

বস্তুত জেল থেকে ছাড়া পাওয়ার পর প্রতাপ অনেকটাই কমে গিয়েছিল অনুব্রতর (Anubrata Mondal)। ছাব্বিশের ভোটে তিনি কার্যত চুপচাপই ছিলেন। তাঁর বিধানসভা কেন্দ্র হাসনে জিতেছে কাজল শেখ। এই প্রসঙ্গে অনুব্রত মণ্ডলের গলায় স্পষ্ট হতাশার সুর শোনা যায়। বিধানসভা নির্বাচনে তাঁকে সক্রিয়ভাবে দেখা না যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, “সম্মান পেলে আমি দল করব, না পেলে চুপচাপ থাকব। অন্য দলে যাব না, বিজেপিতে যাওয়ার কথাও এখনও ভাবিনি।” একইসঙ্গে দলের বর্তমান নেতৃত্বের প্রতি ক্ষোভ উগরে দিয়ে অনুব্রত (Anubrata Mondal) বলেন, “ওরা অন্য জনের হাতে ঘি খেয়েছে, আমার হাতে খায়নি।”

বিদ্রোহীদের নিয়ে কি বললেন?

লোকসভা ও বিধানসভায় তৈরি হওয়া বিদ্রোহী সাংসদ-বিধায়কদের গোষ্ঠীকেও কার্যত সমর্থন জানিয়েছেন অনুব্রত (Anubrata Mondal)। তাঁর বক্তব্য, বিদ্রোহীরা বিজেপিতে যোগ দিচ্ছেন না, বরং আলাদা ফ্রন্ট গড়ার পথে হাঁটছেন। একইসঙ্গে তিনি (Anubrata Mondal) আক্ষেপের সুরে বলেন, “মমতা একা হয়ে গিয়েছেন। ওকে দেখে খারাপ লাগছে। আমরা সবাই তাঁকে ভালোবাসতাম। কিন্তু শেষ দিকে উনি কার পাল্লায় পড়লেন জানি না।” এখন প্রশ্ন উঠছে, তবে কি বিদ্রোহী শিবিরে নাম লেখাতে চলেছেন অনুব্রতও?

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন