36.9 C
Kolkata
Friday, June 12, 2026
spot_img

বিজিবিএস- এ ৬৩৫ কোটি টাকা লুট? এবার তদন্তে নামছে শুভেন্দু সরকার

Aaj India Desk, কলকাতা: তৃণমূল (TMC) সরকারের আমলে আয়োজিত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (BGBS) নিয়ে বহুদিন ধরেই প্রশ্ন তুলে আসছিল বিজেপি (BJP)। বিরোধী দলে থাকাকালীন বিজেপির অভিযোগ ছিল, এই সম্মেলনের মাধ্যমে শিল্পে বিনিয়োগের যে দাবি করা হয়, তার অনেকটাই বাস্তবের সঙ্গে মেলে না। তাদের মতে, এটি মূলত মানুষের সামনে উন্নয়নের ছবি তুলে ধরার একটি প্রচারমূলক আয়োজন ছিল।

এবার রাজ্যে সরকার পরিবর্তনের পর সেই বিজিবিএস নিয়েই কড়া অবস্থান নিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-এর সরকার। তাঁর অভিযোগ, তৃণমূল আমলে এই বাণিজ্য সম্মেলনের আয়োজন করতে গিয়ে বিপুল পরিমাণ সরকারি অর্থ খরচ করা হয়েছে।

বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, বিজিবিএস আয়োজনের জন্য একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে মোট ৬৩৫ কোটি টাকা দেওয়া হয়েছিল। এই খরচের পুরো হিসাব খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।

শুভেন্দুর বক্তব্য, কোথায় কত টাকা ব্যয় হয়েছে এবং সেই খরচ কতটা যুক্তিযুক্ত ছিল, তা বিস্তারিতভাবে তদন্ত করা হবে। প্রয়োজনে আর্থিক দুর্নীতির তদন্তকারী সংস্থাকেও এই বিষয়ে দায়িত্ব দেওয়া হতে পারে। তিনি স্পষ্ট করে বলেন, অভিযোগের সত্যতা মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, তৃণমূল সরকারের আমলে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনকে শিল্প ও বিনিয়োগ টানার অন্যতম বড় মঞ্চ হিসেবে তুলে ধরা হতো। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার দাবি করেছিলেন, এই সম্মেলনের মাধ্যমে রাজ্যে বহু শিল্পপ্রতিষ্ঠান বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। তবে সেই দাবি নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলেছিল বিজেপি। এখন সরকার বদলের পর সেই সম্মেলনের খরচ ও কার্যকারিতা নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন