29.7 C
Kolkata
Monday, November 2, 2026
spot_img

এবার ইউরোপ-আমেরিকাতেও ছুটবে বন্দে ভারত! ভারতীয় রেলের মাস্টারপ্ল্যান ফাঁস করলেন অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি: দেশের গণ্ডি পেরিয়ে এবার বিদেশের রেললাইনেও দাপট দেখাবে ভারতের স্বদেশি বন্দে ভারত (Vande Bharat)! শুধু ভারতীয় যাত্রীদের নয়, এবার বিদেশের রেলযাত্রীদেরও বন্দে ভারত সফরের অভিজ্ঞতা দিতে তৈরি হচ্ছে ভারতীয় রেল। আর সেই লক্ষ্যেই বড়সড় ঘোষণা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। তাঁর দাবি, আগামী মাত্র ৩ থেকে ৪ বছরের মধ্যেই সম্পূর্ণ বন্দে ভারত ট্রেন রফতানি শুরু করবে ভারত। অর্থাৎ এবার ইউরোপ-আমেরিকার রেলপথেও দেখা যেতে পারে মেক ইন ইন্ডিয়ার এই ট্রেন!

রবিবার বেঙ্গালুরু-মুম্বই বন্দে ভারত (Vande Bharat) স্লিপার এক্সপ্রেসের প্রথম যাত্রার উদ্বোধন করতে গিয়ে এই বড় পরিকল্পনার কথা জানান রেলমন্ত্রী। শুধু মুখের কথা নয়, বিদেশের বাজারে পা রাখার প্রস্তুতিও নাকি শুরু হয়ে গিয়েছে। সুইৎজারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইতালি এবং আমেরিকায় ইতিমধ্যেই বন্দে ভারত প্রকল্পের কিছু অত্যাধুনিক প্রযুক্তিগত যন্ত্রাংশ, যেমন প্রোপালশন সিস্টেম ও বগি রফতানি শুরু করেছে ভারত।

রেলমন্ত্রীর কথায়, বন্দে ভারতের (Vande Bharat) প্রতিটি নতুন সংস্করণ তৈরি হচ্ছে আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে। অর্থাৎ একের পর এক আপগ্রেডে আরও উন্নত হচ্ছে এই দেশীয় ট্রেন। সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ এবং ‘বিকশিত ভারত’ ভাবনার সঙ্গেও যুক্ত এই রফতানি পরিকল্পনা।

এদিকে বন্দে ভারত (Vande Bharat) স্লিপারেও রয়েছে একাধিক আকর্ষণীয় ফিচার। মাঝের ও উপরের বার্থে ওঠানামার সুবিধা থেকে শুরু করে ঝাঁকুনি কমানোর জন্য উন্নত কাপলার, যাত্রীদের আরামকে গুরুত্ব দিয়েই তৈরি হয়েছে এই সংস্করণ।

ইতিমধ্যেই নতুন নতুন রুটে ছুটছে বন্দে ভারত ও বন্দে ভারত স্লিপার। উত্তরপ্রদেশেও পৌঁছেছে এই স্লিপার ট্রেন। এবার প্রশ্ন, দেশের পর বিদেশের রেললাইনেও কি বন্দে ভারতের (Vande Bharat) হর্ন শোনা যাবে? আগামী ৩-৪ বছরেই মিলতে পারে তার উত্তর! ভারতের ট্রেন এবার আন্তর্জাতিক ট্র্যাকে, বন্দে ভারতের পরবর্তী গন্তব্য কোন দেশ?

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন