30.2 C
Kolkata
Sunday, November 1, 2026
spot_img

‘আমি হারিনি…!’ দিল্লিতে ‘ভ্যানিশ হটাও’ বলে গর্জে উঠলেন মমতা! কাদের নেতৃত্বে এগোতে চান তিনি?

নয়াদিল্লি: ‘আমি হারিনি, আমাকে হারানো হয়েছে!’ পালাবদলের পর জ্ঞানেশ ইস্যুকে খড়কুটোর মত আঁকড়ে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমেছেন মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার দিল্লির রামলীলা ময়দানে দাঁড়িয়ে ফের জাতীয় রাজনীতির মঞ্চে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন তৃণমূল সুপ্রিমো।

রবিবার রামলীলা ময়দানে বিরোধীদের বিশাল সমাবেশ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটচুরির অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবিতে সরব বিরোধীরা। সেই মঞ্চে বক্তব্য রাখতে উঠে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে মমতা। নির্বাচন কমিশনারকে কটাক্ষ করে তাঁর (Mamata Banerjee) স্লোগান, ‘ভ্যানিশ কুমার, আপনি ভোট ভ্যানিশ করে দিয়েছেন!’ মমতার অভিযোগ, মানুষের চাকরি, ভোটাধিকার, এমনকী জীবনও কেড়ে নেওয়া হচ্ছে। তাই তাঁর স্পষ্ট বার্তা, ‘আগে ভ্যানিশ হটাও, তারপর অন্য কাজ।’

এরপরই বাংলার ভোটের প্রসঙ্গ টেনে বিস্ফোরক দাবি করেন তৃণমূল নেত্রী। বলেন, ‘পশ্চিমবঙ্গে ওরা ভোট লুট করেছে। আমি তো হারিনি, আমাকে হারানো হয়েছে।’ তাঁর এই মন্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

তবে মমতার (Mamata Banerjee) বক্তব্যের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ সম্ভবত আগামী দিনের লড়াইয়ের নেতৃত্ব নিয়ে। বিরোধী ঐক্যের মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, ‘যুব প্রজন্ম নেতৃত্ব দিন, আমরা গাইড করব।’ পড়ুয়া, মহিলা এবং জেন জি-কে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান তিনি। অর্থাৎ শুধু বর্তমানের প্রতিবাদ নয়, ভবিষ্যতের রাজনৈতিক লড়াইয়ের দায়িত্বও তরুণ প্রজন্মের হাতে তুলে দিতে চান মমতা। একই সঙ্গে বিচারব্যবস্থার আরও সক্রিয় ভূমিকার আর্জি জানিয়েছেন তিনি। তাঁর স্লোগান, ‘ভারত বাঁচান, গণতন্ত্র বাঁচান।’

সব মিলিয়ে রামলীলা ময়দান থেকে মমতার (Mamata Banerjee) বার্তা দ্বিমুখী, একদিকে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ, অন্যদিকে আগামী দিনের লড়াইয়ে যুব নেতৃত্বের উত্থানের ডাক। প্রশ্ন এখন একটাই, বিরোধী রাজনীতির ভবিষ্যৎ কি সত্যিই নতুন প্রজন্মের হাতে তুলে দিতে চাইছেন মমতা? দিল্লির মঞ্চে তাঁর বক্তব্য অন্তত সেই জল্পনাকে উসকে দিল!

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন