32.1 C
Kolkata
Monday, November 2, 2026
spot_img

১৭০ বছরের ঐতিহ্যে বদল! এবার ছেলেদের জন্যও দরজা খুলছে লোরেটো ডে স্কুল ?

Aaj India Desk, কলকাতা : প্রায় ১৭০ বছরের মেয়েদের শিক্ষার ঐতিহ্যে এবার বড় পরিবর্তন। ২০২৮ শিক্ষাবর্ষ থেকে ছেলেদের জন্যও দরজা খুলতে চলেছে শিয়ালদহের ঐতিহ্যবাহী লোরেটো ডে স্কুল (Loreto Day School)। এতদিন মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত এই স্কুলে এবার একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ছাত্ররাও ভর্তির সুযোগ পাবে। অর্থাৎ, উচ্চমাধ্যমিক স্তরে চালু হতে চলেছে সহশিক্ষা ব্যবস্থা।

কেন এই সিদ্ধান্ত?

স্কুলের অধ্যক্ষা সিস্টার বৈশাখী মণ্ডল জানিয়েছেন, সময়ের সঙ্গে শিক্ষাব্যবস্থার চাহিদাও বদলাচ্ছে। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর মতে, ছেলে ও মেয়েরা একসঙ্গে পড়াশোনা করলে পারস্পরিক সম্মান, বোঝাপড়া, সহমর্মিতা এবং বৃহত্তর দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে। তবে এর অর্থ মেয়েদের শিক্ষার ঐতিহ্য থেকে সরে আসা নয়, বরং শিক্ষার পরিসর আরও বিস্তৃত করা।

পরিকাঠামোয় আসছে পরিবর্তন

উচ্চমাধ্যমিক স্তরে সহশিক্ষা চালুর জন্য লোরেটো এডুকেশন বোর্ডের অনুমোদন পেয়েছে স্কুল (Loreto Day School)। লোরেটো সাউথ এশিয়ার এডুকেশন ডিরেক্টর নন্দিনী ভট্টাচার্য জানিয়েছেন, নতুন ব্যবস্থার জন্য স্কুলের পরিকাঠামোয় কিছু পরিবর্তন প্রয়োজন। সেই কাজ সম্পূর্ণ করতে প্রায় এক বছর সময় লাগবে। ইতিমধ্যেই একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের অভিভাবকদের সঙ্গে বৈঠক করেছে স্কুল কর্তৃপক্ষ।

পাঠক্রমেও বড় বদল

সহশিক্ষা চালুর পাশাপাশি পাঠক্রমেও পরিবর্তন আসছে। সম্প্রতি CISCE বোর্ডের অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত চালু হয়েছে আইসিএসই পাঠক্রম। ২০২৮ সালে প্রথম আইসিএসই পরীক্ষার্থী দল পাঠানোর প্রস্তুতি চলছে। অন্যদিকে, রাজ্য বোর্ডের অধীনে মাধ্যমিকের শেষ দল ২০২৭ সালে এবং উচ্চমাধ্যমিকের শেষ দল ২০২৯ সালে পরীক্ষা দেবে।

উল্লেখ্য, ১৯৭৯ থেকে ২০১১ সাল পর্যন্ত স্কুলের (Loreto Day School) অধ্যক্ষা ছিলেন সিস্টার সিরিল। মেয়েদের শিক্ষার প্রসারে তাঁর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রায় ১৭০ বছরের ইতিহাসে এই প্রথম উচ্চমাধ্যমিক স্তরে ছেলেদের ভর্তির সুযোগ তৈরি করছে শিয়ালদহের লোরেটো ডে স্কুল। ২০২৮ সাল থেকে কলকাতার শিক্ষাক্ষেত্রে শুরু হতে চলেছে নতুন অধ্যায়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন