28.1 C
Kolkata
Sunday, November 1, 2026
spot_img

দিল্লির পর পাঞ্জাবেও কংগ্রেসকে শূন্য করার চ্যালেঞ্জ? বিস্ফোরক অমিত শাহ!

Aaj lndia Desk,নয়াদিল্লি: পাঞ্জাবের রাজনৈতিক ময়দানে ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে এখন থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আর সেই নির্বাচনের আবহেই কংগ্রেসকে আক্রমণের নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। চণ্ডীগড়ের (Chandigarh) মঞ্চ থেকে বিশেষ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) বিঁধলেন তিনি। রাহুলের ‘মহব্বত কি দোকান’ স্লোগান নিয়ে কটাক্ষ করার পাশাপাশি তাঁর প্রধানমন্ত্রী হওয়ার রাজনৈতিক আকাঙ্ক্ষা নিয়েও সরব হন শাহ।

প্রেমের দোকান নিয়ে রাহুলকে খোঁচা

বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, রাহুল গান্ধীর কথিত ভালোবাসার দোকানে ঘৃণা ছাড়া আর কিছু মেলে না। তাঁর কথায়, “রাহুলজি, আপনার প্রেমের দোকানে ঘৃণা ছাড়া আর কিছুই পাওয়া যাবে না।” সম্প্রতি রাহুলের মক পার্লামেন্ট আয়োজনের বিষয়টিও উঠে আসে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে। এই উদ্যোগকে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নপূরণের চেষ্টা বলে ব্যাখ্যা করেন তিনি। শাহের কটাক্ষ, ছায়া সংসদে প্রধানমন্ত্রী হয়েই সন্তুষ্ট থাকতে হবে রাহুলকে। দেশের শীর্ষ পদে বসার স্বপ্ন বাস্তবায়িত হবে না।

দিল্লির ফলাফল নিয়েও কংগ্রেসকে নিশানা

কংগ্রেসের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করতে গিয়ে দিল্লির (Delhi) বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টানেন শাহ। তাঁর দাবি, পরপর তিনটি নির্বাচনে দিল্লিতে কোনও আসন পায়নি কংগ্রেস। আগামী তিনটি নির্বাচনেও দলটির খাতা খোলার সম্ভাবনা নেই বলে দাবি করেন তিনি। উৎসবের সময়ে রাজনৈতিক কর্মসূচি এড়িয়ে চলার জন্য দিল্লির ব্যবসায়ীদের তরফে কংগ্রেসের কাছে আবেদন জানানোর বিষয়টিও উল্লেখ করেন কেন্দ্রীয় মন্ত্রী।

মাদকমুক্ত পাঞ্জাবই বিজেপির প্রধান লক্ষ্য?

২০২৭ সালের নির্বাচনে পাঞ্জাবে (Punjab) নিজেদের শক্তিতে সরকার গড়ার পরিকল্পনা করছে বিজেপি (BJP)। আর সেই লক্ষ্যেই রাজ্যের মাদক সমস্যাকে বড় নির্বাচনী ইস্যু হিসেবে তুলে ধরতে চাইছে পদ্ম শিবির। অমিত শাহ জানিয়েছেন, ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে গোটা দেশকে মাদকমুক্ত করার লক্ষ্য নিয়েছে কেন্দ্র।

অন্যদিকে, আম আদমি পার্টি (Aam Aadmi Party) ইতিমধ্যেই ৪০ জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করেছে। যদিও সেই তালিকায় থাকা দু’জন দল ছেড়েছেন বলে খবর। ফলে ভোটের আগে পাঞ্জাবে রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়, তা নিয়ে কৌতূহল বাড়ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন