28.1 C
Kolkata
Sunday, November 1, 2026
spot_img

মমতার মুখে ‘কাফের’ শব্দ, হিন্দু বিদ্বেষের অভিযোগ তুলে সরব বঙ্গ বিজেপি!

Aaj lndia Desk,নয়াদিল্লি : দিল্লির রামলীলা ময়দান (Ramlila Maidan) থেকে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, ভোট চুরি এবং গণতন্ত্রের উপর আঘাতের মতো একাধিক বিষয় নিয়ে কেন্দ্রকে নিশানা করেন তিনি। তবে সেই সভায় মমতার একটি মন্তব্যকে কেন্দ্র করেই নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। এবার তাঁর বক্তব্যের ভিডিও প্রকাশ্যে এনে পাল্টা আক্রমণ শানিয়েছে বঙ্গ বিজেপি (BJP West Bengal)।

ঠিক কী বলেছিলেন মমতা?

রামলীলা ময়দানের সভা থেকে মমতাকে বলতে শোনা যায়, “যাঁরা কাফের, তারাই ভয় পান। আর যাঁরা লড়াই করেন, আখেরে তাঁরাই জেতেন।” এরপরই আগামী দিনের স্লোগান হিসেবে ‘সেভ ইন্ডিয়া, সেভ ডেমোক্র্যাসি’ (Save India, Save Democracy) অর্থাৎ দেশ বাঁচাও, গণতন্ত্র বাঁচাওয়ের ডাক দেন তিনি।

এই বক্তব্যের ভিডিও নিজেদের এক্স (X) হ্যান্ডেলে পোস্ট করে বিজেপি। দলের দাবি, মমতার এই মন্তব্যের মধ্যে হিন্দুদের প্রতি বিদ্বেষের মনোভাব প্রকাশ পেয়েছে। বিজেপির কটাক্ষ, ‘কাফের’দের কাছে পর্যুদস্ত হওয়ার হতাশা থেকেই এমন মন্তব্য করছেন তৃণমূল নেত্রী।

SIR ও ভোট চুরি নিয়ে সরব তৃণমূল নেত্রী

অন্যদিকে, সভা থেকে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ চালান মমতা। তাঁর কথায়, “আমরা হারিনি, আমাদের হারানো হয়েছে।” বিজেপির বিরুদ্ধে ভোট লুট এবং দেশের গণতন্ত্র কেড়ে নেওয়ার অভিযোগও করেন তিনি।

SIR (Special Intensive Revision) প্রক্রিয়ায় বাংলার মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেন তৃণমূল নেত্রী। ব্যঙ্গের সুরে SIR-এর নতুন ব্যাখ্যাও দেন তিনি—‘স্পেশাল ইনটেনসিভ রিলিফ টু আ পলিটিক্যাল পার্টি লাইক বিজেপি’। তাঁর অভিযোগ, বাংলায় এক কোটিরও বেশি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনকেও নিশানা

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) ‘ভ্যানিশ কুমার’ বলে কটাক্ষ করেন মমতা। তাঁর অভিযোগ, শুধু ভোটগ্রহণ নয়, গণনার প্রক্রিয়াতেও কারচুপি হয়েছে। চাকরি, সম্মান এবং সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার অভিযোগও তোলেন তিনি।

এছাড়া মন্দির, মসজিদ, ওয়াকফ সম্পত্তি এবং রামজন্মভূমির তহবিল নিয়েও দুর্নীতির অভিযোগ সামনে আনেন তৃণমূল নেত্রী। তরুণ প্রজন্ম ও জেন-জি (Gen-Z)-র আন্দোলনের প্রশংসা করে দলমত নির্বিশেষে সকলকে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানান তিনি।

সব মিলিয়ে, রামলীলা ময়দানের সভার পর মমতার বক্তব্যকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির রাজনৈতিক সংঘাত আরও একবার প্রকাশ্যে এল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন