32 C
Kolkata
Friday, May 22, 2026
spot_img

মোদী-শুভেন্দু বৈঠকে উন্নয়নের আশ্বাস, বাংলাকে বাড়তি গুরুত্ব কেন্দ্রের?

Aaj India Desk, নয়া দিল্লি : শুক্রবার সরাসরি নয়া দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করলেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নেওয়ার পর এটি ছিল তাঁদের প্রথম সরকারি বৈঠক। বৈঠকের পর সামাজিক মাধ্যমে শুভেন্দু অধিকারীর বার্তা ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা।

কী নিয়ে বৈঠক ?

এই বৈঠকে রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা করা হয়। পশ্চিমবঙ্গের দুর্বল অর্থনৈতিক অবস্থা কাটাতে কেন্দ্রের বিশেষ আর্থিক প্যাকেজ বা অতিরিক্ত সহায়তার প্রসঙ্গও আলোচনা করা হয়েছে।একই সঙ্গে দীর্ঘদিনের কেন্দ্রীয় বকেয়া পাওনা মেটানো, রাজ্যের আর্থিক দায় এবং কেন্দ্র-রাজ্য সমন্বয়ের ভবিষ্যৎ রূপরেখা নিয়েও আলোচনা হয়েছে বলে প্রশাসনিক মহলের অনুমান। বিশেষ করে নতুন বিজেপি সরকার গঠনের পর কেন্দ্রীয় সহায়তার গতি কীভাবে বাড়বে, সেদিকেও নজর রয়েছে।

বৈঠকে পশ্চিমবঙ্গে ভারী শিল্প এবং বৃহৎ বিনিয়োগ আনার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে শিল্পায়ন, পরিকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির পরিকল্পনা নিয়েও ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের বেকারত্ব নিয়েও এই বৈঠকে আলোচনা করা হয়েছে। গত দুই সপ্তাহে রাজ্য সরকার কী কী জরুরি প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছে, তার বিস্তারিত রিপোর্টও প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

বাংলাকেই প্রাধান্য কেন্দ্রের ?

শুক্রবারের বৈঠকে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রশাসনিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকের পর শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, প্রধানমন্ত্রী ‘সবকা সাথ, সবকা বিকাশ’ নীতিকে সামনে রেখে বাংলার উন্নয়নকেই কেন্দ্রের অগ্রাধিকারের মধ্যে রেখেছেন।

এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের কথা উল্লেখ করে তাঁকে নতুন দায়িত্বের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব ও শুভেন্দু অধিকারীর প্রশাসনিক দায়িত্বে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীর কল্যাণ ও সুশাসনের লক্ষ্যে কাজ করবে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার পরিচালনার ক্ষেত্রে একগুচ্ছ পরামর্শ ও গাইডলাইন দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই পরামর্শ অনুযায়ী সরকার চালাবেন শুভেন্দু অধিকারী। এবার পশ্চিমবঙ্গে ‘ডবল ইঞ্জিন’ শাসন কেমন হবে সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন