29 C
Kolkata
Monday, November 23, 2026
spot_img

রাজ্যের ইংরেজি নাম আর ‘ওয়েস্ট বেঙ্গল’ নয়! নাম বদল করে কী ঘোষণা শুভেন্দুর?

Aaj India Desk, কলকাতা : বাংলায় এতদিন পশ্চিমবঙ্গ, আর ইংরেজিতে পরিচিতি ছিল ‘ওয়েস্ট বেঙ্গল’ নামে। এবার সেই পরিচিতিতেই বদল আনার উদ্যোগ রাজ্য সরকারের। সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠক করে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে শুধু নাম বদল নয়, এর পিছনে রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপটও। (West Bengal Name Change)

মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন

সোমবার নবান্ন সভাঘরে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের নাম সব ভাষাতেই ‘পশ্চিমবঙ্গ’ করার প্রস্তাবে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এতদিন বাংলা ভাষায় পশ্চিমবঙ্গ লেখা হলেও ইংরেজিতে ব্যবহৃত হতো ‘West Bengal’। নতুন প্রস্তাব কার্যকর হলে ইংরেজিতেও রাজ্যের নাম হবে ‘Paschim Banga’।(West Bengal Name Change)

বিধানসভায় কবে উঠবে প্রস্তাব?

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী ৪ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন। সেখানে ৯ ডিসেম্বর রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব পেশ করার কথা। বিধানসভায় প্রস্তাব পাশ হলে পরবর্তী আইনি ও সাংবিধানিক প্রক্রিয়ার জন্য তা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে। অর্থাৎ, মন্ত্রিসভার অনুমোদন মিললেও নাম পরিবর্তনের প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। (West Bengal Name Change)

কেন এই নাম পরিবর্তনের উদ্যোগ?

১৯৪৭ সালে দেশভাগের সময় অবিভক্ত বাংলার পশ্চিমাংশ ভারতের অন্তর্ভুক্ত হয়। পূর্বাংশ চলে যায় তৎকালীন পূর্ব পাকিস্তানে, যা বর্তমানে বাংলাদেশ। ভৌগোলিক অবস্থানের ভিত্তিতেই পশ্চিমাংশের নাম হয় পশ্চিমবঙ্গ বা ‘West Bengal’। এর আগে একাধিকবার রাজ্যের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছিল। ২০১১ সালে ‘পশ্চিমবঙ্গ’ থেকে ‘পশ্চিমবঙ্গ’ (Paschimbanga) করার প্রস্তাব সামনে আসে। ২০১৬ সালে বাংলা, ইংরেজি ও হিন্দিতে পৃথক নামের বদলে সব ভাষায় ‘বাংলা’ নাম রাখার প্রস্তাবও উঠেছিল। তবে তা কার্যকর হয়নি।

এবার মন্ত্রিসভার অনুমোদনের পর বিধানসভায় প্রস্তাব পেশের প্রস্তুতি শুরু হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় স্তরের অনুমোদন ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়া জরুরি। ফলে আপাতত ‘West Bengal’ থেকে ‘Paschim Banga’ হওয়ার প্রস্তাবই রাজ্য রাজনীতিতে নতুন আলোচনার বিষয়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন