27 C
Kolkata
Monday, November 23, 2026
spot_img

“গোমাতাকে কাটতে দেব না”! কড়া হুঁশিয়ারি শুভেন্দুর, আসছে নতুন আইন! আর কী কী পদক্ষেপ সরকারের?

Aaj India Desk, কলকাতা : রাজ্যে গোরু জবাই নিয়ে এবার আরও কঠোর অবস্থানের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু প্রশাসনিক পদক্ষেপ নয়, এ বিষয়ে নতুন আইন (Cow Slaughter Law) আনার কথাও জানালেন তিনি। তাঁর স্পষ্ট বার্তা, গোমাতা হত্যা বা বেআইনি ভাবে গোরু জবাইয়ের ঘটনা সামনে এলে কড়া ব্যবস্থা নেবে সরকার। কিন্তু ঠিক কী কী পদক্ষেপ নিতে চলেছে রাজ্য?

সোমবার পশ্চিমবঙ্গের প্রাণিসম্পদ বিকাশ দফতরের উদ্যোগে চালু হল ‘গোকুল মিশন’। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্পের আওতায় গোশালাগুলিকে বছরে ১ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি, দুগ্ধ উৎপাদনকারী গরু কেনার জন্যও বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে। বয়স্ক গরুর রক্ষণাবেক্ষণের বিষয়েও উদ্যোগী হওয়ার কথা জানিয়েছেন তিনি। গোশালাগুলির পরিকাঠামো উন্নয়ন এবং গরুর পরিচর্যার উপর বিশেষ গুরুত্ব দিতে চাইছে সরকার।

গোরু জবাই নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে মুখ্যমন্ত্রী বলেন, “পরিষ্কার কথা শুনে রাখুন, গোমাতা কাটতে দেব না। আইন দেখছি। বিলও (Cow Slaughter Law) আনব। এই রাজ্যে গোমাতাকে কাটতে দেব না।” তাঁর বক্তব্য, বর্তমানে ১৯৫০ সালের ক্যাটল অ্যাক্ট এবং হাই কোর্টের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এই বিষয়ে আরও কঠোর আইনি পদক্ষেপের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

মুখ্যমন্ত্রী অবশ্য বৈধ কসাইখানায় অনুমোদিত পশু জবাইয়ের সঙ্গে বেআইনি ভাবে গোরু জবাইয়ের বিষয়টিকে আলাদা করে দেখার কথা বলেছেন। তাঁর দাবি, কোথাও লুকিয়ে বেআইনি ভাবে গোরু জবাইয়ের কাজ চললে প্রশাসন ব্যবস্থা নেবে। এ প্রসঙ্গে খড়্গপুর, হাওড়ার বাঁকড়া এবং বারুইপুরের ঘটনার উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, খড়্গপুরের ঘটনায় অভিযুক্তরা এখনও জেলে রয়েছেন। অন্যদিকে, বারুইপুরে বেআইনি কার্যকলাপের অভিযোগ সামনে আসার পর পুলিশ দ্রুত তদন্ত করে সংশ্লিষ্ট ব্যবস্থা নিয়েছে।

একদিকে গোশালাগুলিকে আর্থিক সহায়তা ও অন্যদিকে গোরু জবাই নিয়ে কড়া আইনি পথে এগোতে চাইছে রাজ্য সরকার। এবার মুখ্যমন্ত্রীর ঘোষিত নতুন বিলের (Cow Slaughter Law) রূপরেখা কী হয়, সেদিকেই নজর থাকবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন