32 C
Kolkata
Sunday, September 13, 2026
spot_img

নন্দীগ্রাম জিততে কালীঘাটের বড় ছক! শুভেন্দুর গড়ে কাকে ‘হাতিয়ার’ করছেন মমতা?

Aaj India Desk, কলকাতা : নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে (Nandigram By Election) তৃণমূল কংগ্রেসের প্রার্থী কে হবেন, তা নিয়ে কালীঘাটে জোর আলোচনা চলছে। রবিবার দুপুর পর্যন্ত তৃণমূলের অন্দরে প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে এক প্রাক্তন মন্ত্রীর নাম। শেষ মুহূর্তে বড় কোনও পরিবর্তন না হলে নন্দীগ্রামে তাঁকেই প্রার্থী করা হতে পারে বলে দলীয় সূত্রে জল্পনা। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

নন্দীগ্রামে কাকে হাতিয়ার করতে চান মমতা ?

কালীঘাট তৃণমূলের প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছে প্রাক্তন মন্ত্রী ও রামনগরের প্রাক্তন বিধায়ক অখিল গিরির নাম। অখিল গিরি দীর্ঘদিন রামনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি ওই কেন্দ্র থেকে তিনবার বিধায়ক নির্বাচিত হয়েছেন। রাজ্যের মন্ত্রী হিসেবেও দায়িত্ব সামলেছেন তিনি। এবার সেই রামনগরের নেতাকেই নন্দীগ্রামে প্রার্থী করার চিন্তাভাবনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।(Nandigram By Election)

আজ মমতার বাড়িতে অখিল

এই জল্পনার মধ্যেই রবিবার বিকেল ৪টে নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার কথা অখিল গিরির। ফলে তাঁর নন্দীগ্রামে প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা আরও বাড়ছে। তবে বৈঠকে কী আলোচনা হবে বা নন্দীগ্রাম নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

উল্লেখ্য, নন্দীগ্রাম ও রেজিনগর এই দুই বিধানসভা কেন্দ্রেই আগামী ৬ অক্টোবর উপনির্বাচন (Nandigram By Election) হবে। নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, ১৬ সেপ্টেম্বরের মধ্যে মনোনয়ন জমা দিতে হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৯ সেপ্টেম্বর। শুভেন্দু অধিকারী ও হুমায়ুন কবীরের বিধায়ক পদ থেকে ইস্তফার জেরেই নন্দীগ্রাম ও রেজিনগর আসন দুটিতে উপনির্বাচন হচ্ছে। ইতিমধ্যেই নন্দীগ্রাম আসনে বামেদের তরফে জোট সমীকরণও স্পষ্ট হয়েছে। সিপিআইএম আসনটি জোটসঙ্গী সিপিআইকে ছেড়ে দিয়েছে। সেই সমঝোতা অনুযায়ী সিপিআই প্রার্থী হিসেবে শান্তিগোপাল গিরি লড়বেন। অন্যদিকে কংগ্রেস ইতিমধ্যেই মিলন প্রধানের নাম ঘোষণা করেছে। এরই মধ্যে তৃণমূলের জোড়াফুল প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়েও চিন্তায় কালীঘাট তৃনমূল। তার মধ্যেই রাজনৈতিক মহলে তৃনমূলের তরফে প্রার্থী নিয়ে চলছে জোর আলোচনা। ফলে নন্দীগ্রামে শেষ পর্যন্ত অখিল গিরির নামই চূড়ান্ত হয় কি না, সেদিকেই থাকবে নজর।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন