28 C
Kolkata
Thursday, May 21, 2026
spot_img

ভিত্তিহীন প্রচারে আইনি পদক্ষেপ! অভিষেকের পাশে দাঁড়ালেন কুনাল !

Aaj India Desk, কলকাতা : মঙ্গলবার থেকেই সমাজ মাধ্যমে পুরসভার একটি নথির ছবি ঘুরপাক খাচ্ছে। সেটিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির একটি তালিকা বলে ঘোষণা করা হয়। পাশাপাশি তার মধ্যে একটি ফ্ল্যাটের মালিকানায় যৌথ ভাবে সায়নী ঘোষ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও দেখানো হয়। এই ছবিকে ঘিরে সমাজ মাধ্যমে শুরু হয়েছিল জোর চর্চা। এবার সেই চর্চা বন্ধ করতে কড়া বার্তা দিলেন কুনাল ঘোষ (Kunal Ghosh)।

কী বললেন কুনাল ? 

বুধবার বিকেলে কুণাল ঘোষ (Kunal Ghosh) নিজের একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, পুরসভার যে সম্পত্তির তালিকা প্রকাশ করা হয়েছে, তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও সম্পর্ক নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সরকারি হলফনামা বা অ্যাফিডেভিটেই তাঁর সম্পত্তির সমস্ত তথ্য উল্লেখ রয়েছে। সেই নথি না দেখে “ভিত্তিহীন প্রচার” চালানো হচ্ছে বলেই অভিযোগ করেন তিনি।

কুণালের পোস্ট : https://x.com/i/status/2057083909712773508

এর পাশাপাশি বুধবার সাংবাদিকদেরও সতর্ক করেন কুণাল ঘোষ। তিনি বলেন, “যাঁরা এই তালিকা নিয়ে খবর করছেন, তাঁদের বলছি এটি আইনি নয়। ভুয়ো তথ্য ও অপপ্রচার ছড়ালে আইনি পদক্ষেপ নেওয়ার যথেষ্ট অবকাশ রয়েছে।”

কী কী আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে ? 

ভারতীয় আইন অনুযায়ী, কোনও ব্যক্তির ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছড়ালে ফৌজদারি মানহানির অভিযোগ আনা যেতে পারে। পাশাপাশি দেওয়ানি আদালতেও ক্ষতিপূরণ চেয়ে মামলা করা সম্ভব। ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য বা নথি ছড়ানো হয়েছে, তাহলে তথ্যপ্রযুক্তি আইন ও ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায়ও অভিযোগ দায়ের হতে পারে।

শেষে অভিষেকের পাশে দাঁড়ালেন

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ১৭টি ঠিকানায় পুরসভার সম্পত্তি সংক্রান্ত নোটিশ পাঠানোর ঘটনা সামনে আসার পর প্রথমদিকে কুণাল ঘোষ (Kunal Ghosh) সরাসরি বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, “আমি জানি না, এটা কেবল অভিষেকই বলতে পারেন।” এরপরেই তার ও অভিষেকের সম্পর্ক ও অন্দরের কলহ নিয়ে তীব্র জল্পনা তৈরি হয় সমাজ মাধ্যমে। তবে সেই সব জল্পনা পাত্তা না দিয়েই এবার প্রকাশ্যে অভিষেকের পাশে দাঁড়ালেন তৃনমূলের অন্যতম দাপুটে নেতা কুনাল। সম্পত্তি বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে কুণালের সাম্প্রতিক মন্তব্যে স্পষ্ট, এই ইস্যুতে আপাতত একজোট অবস্থানেই থাকতে চাইছে তৃণমূল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন