27.3 C
Kolkata
Thursday, July 23, 2026
spot_img

জিৎ-এর কলম, রূপমের গান! NEET আন্দোলনকারীদের পাশে বাংলার আরও দুই শিল্পী

কলকাতা: সিজেপি তথা ছাত্র-যুবদের সমর্থনে সমাজমাধ্যমে বীরদর্পে একাধিক পোস্ট করেছেন দেশের অন্যতম সেরা সঙ্গীতশিল্পী তথা বাংলার গর্ব অরিজিৎ সিং। এবার নিট আন্দোলনকারীদের (NEET protest) পাশে দাঁড়িয়ে ৮ বছরের পুরনো গানকে পুনরায় পোস্ট করলেন রূপম ইসলাম। সম্পূর্ণ ভিন্ন পথে প্রতিবাদের ভাষা বেছে নতুন কোনও বিবৃতি না দিয়ে আট বছর আগে প্রকাশিত নিজের গান ‘সংহতি জানাই’-এর একটি অংশ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রূপম।

গানের কথায় উঠে আসে ছাত্রদের বাকস্বাধীনতা, যুক্তির পক্ষে অবস্থান এবং প্রতিবাদের অধিকার। “ছাত্রেরা বাকস্বাধীনতা চায়, ওঁরা হাঁটে যুক্তির রাস্তায়… তাই সংহতি জানাই”, এই লাইনগুলি নতুন করে ভাইরাল হয়েছে বর্তমান আন্দোলনের (NEET protest) আবহে।শুধু ছাত্রদের প্রতি সংহতিই নয়, গানটিতে প্রশাসনের উদ্দেশেও কড়া বার্তা রয়েছে। “তুমি লেঠেল পাঠালে প্রশাসক…!” এই লাইন ঘিরেও শুরু হয়েছে বিস্তর আলোচনা।

অন্যদিকে, টলিউড সুপারস্টার জিৎ মৌনতা ভেঙে দাঁড়িয়েছেন ছাত্রদের পাশে। ইনস্টাগ্রাম পোস্টে জিৎ স্পষ্ট করেন, NEET-র বিতর্ক এখন আর শুধুমাত্র একটি পরীক্ষার বিষয় নয়, এটি লক্ষ লক্ষ শিক্ষার্থী ও তাঁদের পরিবারের আশা, স্বপ্ন এবং বিশ্বাসের প্রশ্ন। তিনি লেখেন, “প্রত্যেক যোগ্য শিক্ষার্থীর একটি সুষ্ঠু, স্বচ্ছ এবং নির্ভরযোগ্য ব্যবস্থার অধিকার রয়েছে।” পাশাপাশি, যাঁরা এই ঘটনার সঙ্গে জড়িত তাঁদের দ্রুত শাস্তির দাবি জানিয়ে অভিনেতা বলেন, ভবিষ্যতে যাতে কেউ এমন ঘটনার সাহস না পায়, সেই বার্তাও দিতে হবে।

তবে জিতের বার্তার সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ ছিল আন্দোলনের চরিত্র নিয়ে তাঁর মন্তব্য। তিনি লেখেন, শিক্ষার্থীদের ন্যায়বিচার ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত হোক, কিন্তু এই আন্দোলন যেন কোনও রাজনৈতিক কার্যসিদ্ধির হাতিয়ার না হয়ে ওঠে। তাঁর এই ভারসাম্যপূর্ণ অবস্থান অনেকের নজর কেড়েছে।

সাধারণত রাজনৈতিক বা সমসাময়িক বিতর্কে প্রকাশ্যে খুব একটা মতামত দিতে দেখা যায় না অভিনেতা জিৎকে। কিন্তু এবার শিক্ষার্থীদের (NEET protest) পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ বার্তা পোস্ট করলেন তিনি। অন্যদিকে, নিজের আট বছর আগের প্রতিবাদী গান ফের সামনে এনে ছাত্রদের প্রতি সংহতি জানালেন গায়ক রূপম ইসলাম। দুই তারকার এই অবস্থান ঘিরে ইতিমধ্যেই সরগরম নেটদুনিয়া।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন