Aaj India Desk, কলকাতা: পৃথিবী যত উন্নত হচ্ছে , তত আবহাওয়া খামখেয়ালি হচ্ছে । যেমন বাড়ছে গরম, তেমন অসময়ের বৃষ্টি এসে নাজেহাল করে মানুষকে। দক্ষিণবঙ্গ যদি পুড়তে থাকে বৃষ্টিতে ভেজে উত্তরবঙ্গ। আলিপুর আবহাওয়া দপ্তরের (Alipore Meteorological Department) খবর, রবিবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং দুই বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সঙ্গে প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া ।
এমন পরিস্থিতির কারণ কী ?
আলিপুর আবহাওয়া দপ্তরের (Alipore Meteorological Department Kolkata) কথায় “উত্তর-পূর্ব বাংলাদেশ ও অসম সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার জেরে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে। সেই কারণেই বারবার ভোল বদল আবহাওয়ার।”
কলকাতায় আজকে আবহাওয়া কেমন থাকবে?
সকাল থেকে কলকাতার আকাশ বেশ মেঘলা। তবে বেলা বাড়তেই বাড়বে রোদের তেজ । আজ রবিবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। বাড়তে পারে আর্দ্রতা ফলে অস্বস্তিকর পরিবেশ থেকে মুক্তি নেই শহরবাসীর।
আলিপুর আবহাওয়া দপ্তরের (Alipore Meteorological Department) পূর্বাভাস আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম।
উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে আজ ?
আলিপুর আবহাওয়া দপ্তরের (Alipore Meteorological Department) কথামত উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ রবিবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দার্জিলিং-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হতে পারে । এছাড়াও প্রতি ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে । উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় বৃষ্টি হতে পারে সোমবার পর্যন্ত । তবে মঙ্গলবার থেকে পরিস্থিতি কিছুটা উন্নত হতে পারে । ফের বৃহস্পতিবার দুর্যোগের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে ।


