31 C
Kolkata
Saturday, August 22, 2026
spot_img

তৈমুর–জে-র পর নতুন অতিথি? কারিনার ভাইরাল ছবির আসল রহস্য ফাঁস করলেন তাঁর ননদ!

মুম্বই: সোশ্যাল মিডিয়ায় একটা ভাইরাল ভিডিও, আর তারপরই নেটপাড়ার গোয়েন্দাগিরি! কালো জিম আউটফিটে করিনা কাপুর খানকে (Kareena Kapoor Khan) দেখে সোশ্যাল মিডিয়ার একাংশ প্রায় ঘোষণা করেই দিয়েছে, তৈমুর আর জে-র পর নাকি আসছে তৃতীয় খুদে নবাব!

কিন্তু গসিপের গাড়িতে ব্রেক কষলেন সইফ আলি খানের বোন সাবা পতৌদি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ভাইরাল ভিডিও শেয়ার করে সাবা লিখলেন, “একটা ভিডিও দেখেই ব্যক্তিগত বিষয় নিয়ে ধারণা তৈরি করা ঠিক নয়।” তাঁর মতে, পুরো বিতর্কের নেপথ্যে রয়েছে ভুল ক্যামেরা অ্যাঙ্গেল! যার জন্য করিনার (Kareena Kapoor Khan) ‘বেবি বাম্প’ আছে বলে মনে হয়েছে।

“আমি তো সোহাকে দ্বিতীয় সন্তানের জন্য রাজি করাচ্ছি!”

গম্ভীর বার্তার মাঝেও সাবার রসবোধ ছিল একেবারে অনবদ্য। মজার ছলে তিনি লিখেছেন, “আমি তো আমার বোন সোহাকে দ্বিতীয় সন্তান নেওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করছি!” এরপর আবার যোগ করেন, “এটা বলার জন্য ও আমায় মেরেও ফেলতে পারে!”

সাবার আরও পর্যবেক্ষণ, এয়ারপোর্টে করিনাকে সবাই “স্লিক অ্যান্ড স্লিম” বলেন, আর জিম থেকে বেরোলেই শুরু হয়ে যায় নতুন গল্প! তাঁর কথায়, “ব্যাড ক্যামেরা অ্যাঙ্গেল কিংবা ব্যাড হেয়ার ডে, মানুষ কত কিছুই না ভেবে ফেলে!”

করিনার টিমেরও সাফ জবাব!

জল্পনা বাড়তেই করিনার (Kareena Kapoor Khan) টিমও স্পষ্ট জানিয়ে দিয়েছে, অভিনেত্রী অন্তঃসত্ত্বা নন। ভাইরাল হওয়া খবরটি সম্পূর্ণ ভুয়ো বলে দাবি তাঁদের। প্রসঙ্গত, কয়েকদিন আগেই সইফ আলি খানের ৫৬তম জন্মদিন উপলক্ষে বিদেশে পারিবারিক ছুটি কাটিয়েছিলেন করিনা। সেই ট্রিপের একাধিক ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন তিনি। বিশেষ করে সাদা বিকিনিতে সইফের বাহুলগ্না করিনার (Kareena Kapoor Khan) ছবি এবং তাঁদের খাবারের মুহূর্তগুলো নেটদুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল। স্বামীর জন্মদিনে করিনার মিষ্টি বার্তাও নজর কেড়েছিল, “আমার চিরদিনের সঙ্গীকে শুভ জন্মদিন। তুমি না থাকলে জীবনটা বড্ড একঘেঁয়ে হতো।”

এবার বড়পর্দায় ‘দায়রা’

গসিপকে পাশ কাটিয়ে করিনা (Kareena Kapoor Khan) এখন ব্যস্ত তাঁর আগামী ছবি ‘দায়রা’ নিয়ে। মেঘনা গুলজারের পরিচালনায় সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ইনভেস্টিগেটিভ ড্রামায় তাঁর বিপরীতে রয়েছেন পৃথ্বীরাজ সুকুমারন। আগামী ১৮ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ছবিটি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন