31 C
Kolkata
Saturday, August 22, 2026
spot_img

কলকাতার পর্যটন মানচিত্রে নতুন ঠিকানা! ১০ কোটিতে সাজছে কুমোরটুলি, পুজোর আগেই উদ্বোধন

Aaj India Desk, কলকাতা: দুর্গাপুজোর (Durga Puja) আগেই বদলে যাচ্ছে কলকাতার ঐতিহ্যবাহী কুমোরটুলির (Kumortuli) চেহারা। নতুন করে সাজানো হচ্ছে কুমোরটুলি ঘাট। শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট এবং আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেডের যৌথ উদ্যোগে চলছে এই সৌন্দর্যায়নের কাজ। ইতিমধ্যেই জোরকদমে কাজ শুরু হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে সেপ্টেম্বরেই নতুন ঘাটের উদ্বোধন হতে পারে।

১০ কোটি টাকা খরচ করে সাজানো হচ্ছে কুমোরটুলি ঘাট। কুমোরটুলি থেকে চম্পাতলা ঘাট পর্যন্ত হুগলি নদীর প্রায় ৩০০ মিটার এলাকা নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে। সূত্রের খবর, ২৪ সেপ্টেম্বর উদ্বোধন হতে পারে এই প্রকল্পের। অনুষ্ঠানে আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি (Gautam Adani) উপস্থিত থাকতে পারেন বলেও জানা যাচ্ছে।

নতুন করে সাজানো অংশে থাকছে প্রশস্ত রিভারফ্রন্ট। সেখানে পার্কের পাশাপাশি তৈরি হবে হাঁটার রাস্তা। দর্শনার্থীদের বসার জন্য থাকবে আধুনিক ব্যবস্থা। তৈরি করা হচ্ছে বোটিং জোনও। পাশাপাশি থাকবে ফুড পার্ক এবং কুমোরটুলির মৃৎশিল্প ও ইতিহাসকে তুলে ধরার জন্য একটি এগজিবিশন গ্যালারি।

তবে আধুনিকীকরণের সময় কুমোরটুলির পুরনো ঐতিহ্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এলাকার প্রাচীন মন্দির, ঐতিহাসিক স্থাপত্য এবং পুরনো বাড়িগুলির চরিত্র যাতে নষ্ট না হয়, সেদিকেও নজর রাখা হচ্ছে।এই উদ্যোগের অন্যতম লক্ষ্য কুমোরটুলিকে হেরিটেজ ট্যুরিজমের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে গড়ে তোলা। রাজ্য পর্যটন দফতরও কুমোরটুলিকে কেন্দ্র করে একটি মাস্টার প্ল্যান তৈরি করছে। এর ফলে পুজোর সময়ের পাশাপাশি সারা বছরই দেশ-বিদেশের পর্যটকদের আকর্ষণ করার পরিকল্পনা রয়েছে।

এই প্রকল্পের সুফল পাবেন কুমোরটুলির ৩০০-রও বেশি মৃৎশিল্পী। তাঁদের তৈরি প্রতিমা ও শিল্পকর্ম আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে। ফলে দুর্গাপুজোর মরশুমের বাইরেও কুমোরটুলির শিল্প ও সংস্কৃতিকে পর্যটকদের সামনে তুলে ধরা সম্ভব হবে। পুজো এগিয়ে আসায় এখন দ্রুতগতিতে চলছে সৌন্দর্যায়নের কাজ। উৎসবের আগেই নতুন রূপে কুমোরটুলি কলকাতার পর্যটন মানচিত্রে আলাদা জায়গা করে নিতে চলেছে। এই উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি স্থানীয় শিল্পী থেকে শুরু করে শহরবাসী।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন