28 C
Kolkata
Tuesday, November 24, 2026
spot_img

ঠাকুরঘরের বাসি ফুল নিতে আসবে ‘ঠাকুরের গাড়ি’! বাজবে ঠাকুরের গান! এ কেমন উদ্যোগ অগ্নিমিত্রার?

কলকাতা: ঠাকুরের গান শুনলেই প্যাকেট হাতে তৈরি থাকুন! কারণ, পুজো শেষ, ঠাকুরের পায়ে দেওয়া ফুলও শুকিয়ে গিয়েছে। এবার সেই ফুল নিয়ে কী করবেন? এতদিন অনেকেই পুকুরে কিংবা নদীতে বিসর্জন দিতেন। কেউ আবার ফেলে দিতেন ডাস্টবিনে। কিন্তু এবার থেকে ছবিটা বদলাতে চলেছে। কারণ, আপনার বাড়ির ঠাকুরঘরের বাসি ফুলও হয়ে উঠতে পারে ধূপ কিংবা আবির তৈরির কাঁচামাল!

সম্প্রতি দুর্গাপুর নগর নিগমে একটি প্রশাসনিক বৈঠকের পর এই অভিনব পরিকল্পনার কথা জানান মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তাঁর বক্তব্য, মন্দিরের পাশাপাশি সাধারণ মানুষের বাড়ি থেকেও সংগ্রহ করা হবে পুজোয় ব্যবহৃত ফুল।

কিন্তু ফুল সংগ্রহ করতে আসবে কীভাবে? এখানেই রয়েছে সবচেয়ে মজার চমক!

ভাবুন তো, একদিন দুপুরে বাড়িতে বসে রয়েছেন। হঠাৎ পাড়ায় ভেসে এল ঠাকুরের গান! ভাববেন নিশ্চয়ই কোনও পুজো বা ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে। কিন্তু না! গান শুনেই বুঝতে হবে, আপনার বাড়ির বাসি ফুল নিতে হাজির হয়েছে বিশেষ গাড়ি। গাড়িটি দেবদেবীর ছবি দিয়ে সাজানো থাকবে। এমনকী, ভক্তিগীতিও বাজবে তাতে।

মন্ত্রীর (Agnimitra Paul) পরিকল্পনা অনুযায়ী, সপ্তাহে একদিন নির্দিষ্ট দিনে এই গাড়ি বিভিন্ন এলাকায় ঘুরবে। তার আগে সাধারণ মানুষকে জানিয়ে দেওয়া হবে কোন দিন গাড়ি আসবে। তাই ঠাকুরঘরের বাসি ফুল একটি প্যাকেটে ভরে সারা সপ্তাহ জমিয়ে রাখতে হবে। নির্দিষ্ট দিনে সেই ফুল তুলে দিতে হবে সংগ্রহের গাড়িতে।

শুধু ফুল সংগ্রহ নয়, বাসি ফুলেরও হবে নতুন জীবন!

সংগ্রহ করা ফুল ফেলে দেওয়া হবে না। বরং সেগুলি প্রক্রিয়াকরণ করে তৈরি হবে ধূপকাঠি ও আবির। অর্থাৎ যে ফুল একসময় ঠাকুরের চরণে অর্পণ করা হয়েছিল, সেই ফুলই ফের নতুন রূপে কাজে লাগবে। একদিকে যেমন ফুলের অপচয় কমবে, অন্যদিকে পুকুর-নদীতে ফুল ফেলার কারণে জলদূষণের আশঙ্কাও কমানো যাবে।

ইতিমধ্যেই আসানসোল পুরনিগমের ৭ নম্বর বোরো অফিসে ব্যবহৃত ফুল থেকে ধূপকাঠি তৈরির কাজ শুরু করার খবর সামনে এসেছে। এই উদ্যোগে স্থানীয় কর্মসংস্থানের সম্ভাবনাও তৈরি হচ্ছে।

শুধু বাড়ির ঠাকুরঘর নয়, দক্ষিণেশ্বর, কালীঘাট এবং নৈহাটির বড়মার মন্দির থেকেও ফুল সংগ্রহের পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে। আপাতত আসানসোল থেকেই এই উদ্যোগ শুরু করার কথা জানিয়েছেন মন্ত্রী (Agnimitra Paul)।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন