34 C
Kolkata
Monday, May 25, 2026
spot_img

যাতায়াতে বড় স্বস্তি! কলকাতার সঙ্গে সরাসরি রেলযোগ?

Aaj lndia Desk,কলকাতা : ডায়মন্ড হারবার মডেলকে চ্যালেঞ্জ জানিয়ে ফলতার রাজনৈতিককেএকেবারে ৩৬০ ডিগ্রী ঘুরে যেতে দেখা গেল। গেরুয়া চাপা পড়েছে সবুজ, আর এই জয়ের পর থেকেই নতুন করে সামনে এসেছে বহুদিনের পুরনো দাবি কলকাতার সঙ্গে ফলতার সরাসরি রেল যোগাযোগ।

দীর্ঘদিন ধরেই স্থানীয় বাসিন্দারা ফলতা-কলকাতা রেললাইন চালুর দাবি জানিয়ে আসছিলেন। যদিও আগে সেই দাবি বাস্তবায়িত হয়নি, তবে রাজ্যের রাজনৈতিক পালাবদলের আবহে ফের আশাবাদী হয়ে উঠেছেন এলাকার মানুষ।অন্যদিকে, ফলতার বাণিজ্য কেন্দ্র ঘিরে বড় শিল্পাঞ্চল গড়ার পরিকল্পনার কথাও সামনে আসছে। পাশাপাশি, স্থানীয় কৃষক ও হস্তশিল্পীদের বড় অংশ তাঁদের পণ্য বিক্রির জন্য নিয়মিত কলকাতার উপর নির্ভরশীল। কাজেই সাধারণ মানুষ এখন রেলপথের ভরসায় দিন গুনছে।

ভোটের আগে ফলতায় গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, উন্নয়ন চাইলে বিজেপিকে জেতাতে হবে। সেই কথা মেনেই ভোটে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডাকে সমর্থন করেছেন এলাকার মানুষ।দীর্ঘদিন ধরে খারাপ রাস্তা ও যোগাযোগ ব্যবস্থার সমস্যায় ভুগছেন ফলতাবাসী। প্রচারের সময় স্থানীয়রা বারবার রেল যোগাযোগের দাবিও তুলেছিলেন। তাঁদের আশা,এবার ফলতাকে কলকাতার সঙ্গে রেলপথে যুক্ত করার কাজ শুরু হতে পারে।

সূত্রের খবর, বহুদিন ধরে ফলতাবাসীরা যে রেললাইনের দাবি জানিয়ে আসছেন, এবার সেই দাবিকেই গুরুত্ব দিতে শুরু করেছে ডবল ইঞ্জিন সরকার। ডায়মন্ড হারবারের ওই এলাকায় নতুন রেললাইন তৈরির পরিকল্পনা চলছে বলে জানা গিয়েছে।

ভোটের আগেই বিজেপি নেতা দেবাংশু বলেছিলেন, ফলতার রেল যোগাযোগ উন্নত করা তাঁদের অন্যতম লক্ষ্য। তিনি জানান, ডায়মন্ড হারবার থেকে ফলতা হয়ে বজবজ পর্যন্ত রেললাইন তৈরির জন্য আগে সমীক্ষাও করেছিল পূর্ব রেল। একসময় ওই পথে মার্টিন রেলের মালগাড়ি চলত। সেই পুরনো রেললাইনের জমিও ইতিমধ্যে চিহ্নিত করেছে রেল।

ফলতার বিধায়কের বলেন, রেললাইন প্রকল্পের জন্য জমি দায়িত্ব ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের হাতে গিয়েছে। ভোটের ফল প্রকাশের পর পূর্ব রেলের ডিআরএমের সঙ্গে কথা বলে প্রকল্পের বর্তমান অবস্থা জানার পরিকল্পনাও রয়েছে তাঁর। এরপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মাধ্যমে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

ফলতাকে শিল্প ও বাণিজ্যের নতুন কেন্দ্র হিসেবে গড়ে তুলতেই যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জোর দিচ্ছে সরকার। সেই লক্ষ্যেই রেললাইন নির্মাণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অনেকের মতে, নির্বাচনী জয়ের পর এবার ফলতাকে সরাসরি রেল যোগাযোগের আওতায় আনার প্রচেষ্টা আরও জোরদার হতে পারে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন