30 C
Kolkata
Saturday, May 2, 2026
spot_img

পুনর্নির্বাচনেও EVM বিভ্রাট! ৩০ মিনিট লাইনে দাঁড়িয়ে ক্ষোভ, সকাল ৯ টা পর্যন্ত কত শতাংশ ভোট?

কলকাতা: যাবতীয় জল্পনা সত্যি করে শনির ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে চলছে পুনর্নির্বাচনের (Re-Polling) ভোটদান পর্ব। কিন্তু এতেও কাটল না সমস্যা। পুনর্নির্বাচনেও ইভিএম বিভ্রাটের ঘটনা। সকাল ৭ টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে সন্ধ্যে ৬ টা পর্যন্ত। বেলা জোট বাড়ছে, বুথের বাইরে লাইনও দীর্ঘ হচ্ছে। এরই মধ্যে জানা গিয়েছে, ডায়মন্ড হারবার বিধানসভার ২৪৩ নম্বর বুথে EVM বিভ্রাটের অভিযোগ করছেন ভোটাররা। প্রায় ৩০ মিনিট লাইনে অপেক্ষা করতে হয় তাঁদের।

সকাল ৯ টা অবধি কত শতাংশ ভোট পড়ল?

উল্লেখ্য, নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে শনিবার ডায়মন্ড ৪টি এবং মগরাহাটের ১১ টি বুথে চলছে পুনর্নির্বাচনের (Re-Polling) ভোটদান পর্ব। ১৪৩ নম্বর ডায়মন্ড হারবার বিধানসভার বাগদা জুনিয়র হাই স্কুল, চাঁদা প্রাথমিক বিদ্যালয় (রুম ২), হরিদেবপুর প্রাথমিক বিদ্যালয়, রায়নগর প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ চলছে।

অন্যদিকে, মগরাহাট পশ্চিমের উত্তর ইয়ারপুর প্রাথমিক বিদ্যালয় (রুম ২), নজরা প্রাথমিক বিদ্যালয় (রুম ১ ও ২), দেউলা প্রাথমিক বিদ্যালয় (রুম ১), ঘোলা নয়াপাড়া গার্লস হাই মাদ্রাসা (রুম ২), একতারা মালয়া প্রাথমিক বিদ্যালয় (রুম ১ ও ২), একতারা মালয়া ধোড়া প্রাথমিক বিদ্যালয় (রুম ১), বাহিরপুয়া কুরকুরিয়া প্রাথমিক বিদ্যালয় (রুম ১, ২, ৩)-এ চলছে পুনর্নির্বাচনের (Re-Polling) ভোটদান পর্ব। সকাল ৯ টা পর্যন্ত ডায়মন্ড হারবারে ১৫.৮৩% ও মগরাহাট পশ্চিমে ১৬.৮৮% ভোট পড়েছে। সন্ধ্যে ৬ টা পর্যন্ত ভোট দিতে পারবেন ভোটাররা।

পুনর্নির্বাচন নিয়ে ক্ষোভ

নাগরিক কর্তব্য পালনে আজ ফের বুথের বাইরে লাইনে দাঁড়িয়েছেন এই দুই বিধানসভা কেন্দ্রের ভোটাররা। যদিও তাঁদের একাংশ জানিয়েছেন, আমরা আগেও ভোট দিয়েছি। আবার লাইনে দাঁড়াতে হল। অনেকেই আবার বলছেন, প্রয়োজনীয় ব্যক্তিগত কাজ ছেড়ে ভোট দিতে এসেছেন। আবার ইভিএম বিভ্রাট হওয়ায় অপেক্ষা করতে গিয়েও বিরক্ত বোধ করেন অনেক ভোটার। মোটের উপর, কমিশনের নির্দেশে ব্যাপক কড়াকড়িতে চলছে পুনর্নির্বাচন (Re-Polling) । সার্বিকভাবে ঠিকঠাক ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছে কমিশন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন